চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিয়ে করলেন চার্লি পুথ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:12 অপরাহ্ন 18, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
চার্লি পুথ ও তার স্ত্রীর ছবি, বিয়ের সময় হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘদিনের বান্ধবী ও বাগদত্তা ব্রুকি সানসোনকে বিয়ে করেছেন জনপ্রিয় মার্কিন গায়ক চার্লি পুথ। ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের এই সুখবর তিনি।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেন চার্লি। বিয়ে সেরেছেন ১০ দিন আগেই। গত ৭ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার মন্টেসিটোতে নিজ বাড়িতে গাঁটছড়া বাঁধেন এই জুটি।

ছবি পোস্ট করে চার্লি পুথ লিখেছেন, ‘আমি তোমাকে ভালোবাসি ব্রুক… আমি সবসময় তোমাকে নিজের সেরাটা দেবো।’

তিনি আরও লিখেছেন, ‘আমি তোমাকে এই জীবনের প্রতিটি দিন ভালোবাসবো, পরের জীবনে আরও বেশি। ব্রুক অ্যাশলে সানসোন এখন থেকে তুমি ব্রুক অ্যাশলে পুথ। আমাকে সবচেয়ে সুখী মানুষ করার জন্য তোমাকে ধন্যবাদ। সবসময় তুমিই ছিলে।’

গত ১৫ সেপ্টেম্বর তাদের ইতালির কোমোতে দেখা যায়। এ সময় চার্লিকে ডোরাকাটা শার্ট এবং সাদা প্যান্টে দেখা গিয়েছে। অন্যদিকে ব্রুকের পরনে ছিলে চেরি প্যাটার্নের ম্যাচিং ব্রালেট এবং প্যান্ট। বর্তমানে এই জুটি হানিমুনে আছেন।

চার্লি পুথ ও বান্ধবী ব্রুকি—দুজনেই নিউ জার্সির বাসিন্দা। ছোট থেকেই একসঙ্গে বড় হয়েছেন। ২০২২ সালের ডিসেম্বরে চার্লি পুথের ৩১তম জন্মদিনে নিজেদের সম্পর্কের ঘোষণা দেন তাঁরা। চার্লি পুথ তখন জানিয়েছিলেন, ‘সে এমন একজন যার সঙ্গে আমি বড় হয়েছি, দীর্ঘ সময়ের জন্য জীবনে পরিচিত এমন কাউকে পাওয়া সুন্দর। ভবিষ্যতে কঠিন সময় এলেও, সে আমার পাশে থাকবে।’ গত বছরের সেপ্টেম্বরে তাদের বাগদান হয়।

 

View this post on Instagram

 

A post shared by Charlie Puth (@charlieputh)

সূত্র: হিন্দুস্তান টাইমস

Tags: চার্লি পুথলিড বিনোদন
Previous Post

ফটিকছড়িতে বেড়েছে মালচিং পদ্ধতিতে সবজির চাষ

Next Post

২ মাস পৃথিবীর আকাশে থাকবে ২টি চাঁদ

Next Post
আকাশে দুটি চাঁদ ও পৃথিবীর ছবি, মহাকাশের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

২ মাস পৃথিবীর আকাশে থাকবে ২টি চাঁদ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা প্রশিক্ষণে একসঙ্গে উচ্চ পাঁচ. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্যোতির নেতৃত্বে যাদের নিয়ে বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT