চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিজ জয়ের পর হারের মুখ দেখল মেয়েরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও ভারতের মহিলা ক্রিকেট দলের ম্যাচে ব্যাটিং ও বোলিং প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রীলঙ্কার মেয়েদের সঙ্গে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি লড়াইয়ে প্রথম তিনটি জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল। চতুর্থ ম্যাচে এসে স্বাগতিকদের সঙ্গে আর পেরে ওঠেনি বাংলাদেশের মেয়েরা। লঙ্কান ‘এ’ দলের সঙ্গে ১৯ রানে হেরেছে টিম টাইগ্রেস।

থ্রুস্টানে মঙ্গলবার টসে জিতে স্বাগতিদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ৫ উইকেট হারিয়ে ১২৪ রানের সংগ্রহ দাঁড় করায় লঙ্কান দল। জবাবে ১০৫ রানে গুটিয়ে যান দিলারা আক্তার-শামীমা সুলতানরা। সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

শুরুটা ভালো হয়নি লঙ্কানদের। ৩০ রানের আগেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে। পঞ্চম উইকেটে হাল ধরেন সাথয়া সান্দিপানি ও পিউমি ওয়াথশালা। ৪২ বলে ৪৭ রানের জুটি গড়েন তারা।

মারুফার বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফেরার আগে পিউমির ব্যাটে আসে ২৯ রান। তার বিদায়ের পর মালশা শেহানিকে সঙ্গে নিয়ে আবারও জুটি গড়ার চেষ্টা করেন সাথয়া। শেষপর্যন্ত দুজনে অপরাজিত থাকেন। সাথয়ার ব্যাটে আসে ৪৬ রান। শেহানির ব্যাটে আসে ২১ রান।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন মারুফা ও ফাহিমা খাতুন।

আগের ম্যাচগুলোতে বাংলাদেশের ব্যাটিং কিছুটা স্বস্তিদায়ক হলেও এদিন নড়বড়ে থাকে। ২১ রানে টপঅর্ডারের তিন ব্যাটার বিদায় নেন। বিপদে পড়ে সফরকারী দল। উইকেটকিপার-ব্যাটার শামীমা সুলতানা (৩৮) ও স্বর্ণা আক্তার (২৮) লড়াই চালালেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। আসা-যাওয়ার মিছিলে ১০৫ রানে অলআউট হয় বাংলাদেশ।

Tags: দিলারাবাংলাদেশ ‘এ’ দলবাংলাদেশ নারী দলবাংলাদেশ-শ্রীলঙ্কালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

শেরপুরে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্র নিহত

Next Post

বিড়ালের কামড়ে যা হয়!

Next Post
বিড়ালের কামড়ের ক্ষতি ও প্রতিকার সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিড়ালের কামড়ে যা হয়!

গণসংহতি আন্দোলনের প্রতীক, লাল ও কালো রঙের নকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দল হিসেবে প্রতীক পেলো গণসংহতি আন্দোলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT