চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হত্যা মামলায় ৭ দিনের রিমান্ডে শ্যামল দত্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 17, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আদালত
A A
শ্যামল দত্তের ছবি, হত্যার মামলায় ৭ দিনের রিমান্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

দৈনিক ভোরের কাগজের সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক  শ্যামল দত্তকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ মঙ্গলবার সকালে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. ছানাউল্লাহ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আদালতে কর্মরত একজন উপ-পরিদর্শক।

গণঅভ্যুত্থানে রাজধানীর ভাসানটেকে মোহাম্মদ ফজলু (৩১) নিহতের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

গত ১১ সেপ্টেম্বর নিহতের বড় ভাই মোহাম্মদ সবুজ (৪২) ভাসানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ২৫ সাংবাদিকসহ ১৩৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ৫ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভাসানটেক এলাকায় দিগন্ত ফিলিং স্টেশনের সামনে হাসিনা সরকারের পতন উদযাপনের সমাবেশে ফজলু গুলিবিদ্ধ হন।

এছাড়া গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রমনা এলাকায় গৃহকর্মী লিজার মৃত্যুর ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরের ১০ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ।

গতকাল একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে ময়মনসিংহ সীমান্ত এলাকা থেকে এবং শাহরিয়ার কবিরকে মহাখালীর তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

Tags: ৭ দিনের রিমান্ডশ্যামল দত্ত
Previous Post

মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবির ৭ দিনের রিমান্ডে

Next Post

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

Next Post
বিচারপতি মানিকের জামিনের জন্য আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক

ভারত দুই জলাধার থেকে পানি ছাড়ছে, প্লাবনের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই জলাধার থেকে পানি ছাড়ছে ভারত, প্লাবনের শঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT