আসাদুজ্জামান নূরকে মুক্তির দাবি জানিয়েছে দেশের ১১টি সাংস্কৃতিক সংগঠন।
সোমবার ১৬ সেপ্টেম্বর দেশের ১১টি সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।
বলা হয়েছে, দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় অভিনয় ও আবৃত্তিশিল্পী, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টা পরিষদ সদস্য আসাদুজ্জামান নূরকে মিরপুরের একটি হত্যা মামলায় রোববার রাতে গ্রেপ্তার করা হয়েছে। আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করায় দেশের সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ বিস্মিত ও উদ্বিগ্ন হয়েছেন। সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ দেশের সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন মাধ্যমের ১১টি মোর্চা এই গ্রেপ্তরের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। সেই সাথে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছে।
বিবৃতিদাতা সংগঠন সমূহ হল: সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, আইটিআই বাংলাদেশ কেন্দ্র, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ ও বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোট।









