চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সারাদেশে ঈদ-ই-মিলাদুন্নবী পালন, মাজার ভাঙার প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:19 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ
A A
বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আসা মুসল্লিরা ঈদ-ই-মিলাদুন্নবী পালন ও মাজার ভাঙার প্রতিবাদে রাস্তায় নি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর জন্ম ও ওফাত দিবস (১২ রবিউল আউয়াল) ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালিত হচ্ছে ঢাকা-চট্টগ্রামসহ সারাদেশে। এ সময় মহানবী (সা.) জীবনাদর্শ ও তাঁর কর্মময় জীবন নিয়ে ঐতিহ্যবাহী জশনে জুলুস পালন করেন মুসলমানরা। এ সময় পীর আউলিয়ার মাজার ভাংগার তীব্র নিন্দা জানান তারা।

জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্যে ঈদ-ই-মিলাদুন্নবী (স.) পালনের খবর

খাগড়াছড়ি:

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে খাগড়াছড়িতে জসনে জুলুস বের করা হয়।
জেলা গাউছিয়া কমিটিসহ বিভিন্ন তরিকত পন্থী সংগঠনের সদস্য মুসলিম ধর্মাবলম্বীরা এতে অংশ নেন।

জুলুসটি খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ পদক্ষিন করে। পরে ঈদগা মাঠে আয়োজিত সমাবেশে বক্তারা বিভিন্ন পীর আউলিয়ার মাজার ভাংগার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এ ব্যাপারে কঠোর হওয়ার দাবি জানান। পরে মিলাদ, কিয়াম ও মুনাজাত করা হয়।

চুয়াডাঙ্গা:
চুয়াডাঙ্গায় পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা ও সিভিল সার্জন ডা. সাজ্জাৎ হাসান।

নির্বাহী ম্যাজিস্ট্র্রেট এ. এস. এম আব্দুর রউফ শিবলুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন মওলানা নাসির উদ্দিন, মওলানা ওসমান গনি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

বক্তারা বলেন, মহানবী হজরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি সালামের কর্মময় জীবন যদি আমরা অবলোকন করি, তাহলে আমাদের জীবন সুখময় হবে। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

নোয়াখালী:
নোয়াখালীতে যথাযোগ্য মর্যাদায় ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে সোমবার সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত ও গাউসিয়া কমিটি জেলা শহর মাইজদীতে জুশনে জুলুস আনন্দ শোভাযাত্রা বের করে। পিটিআই সম্মুখস্থ মুক্ত স্কয়ার থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে মিলাদ ও কেয়াম শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত ও সর্বসাধারণের মাঝে তোবারক বিতরণ করা হয়।

 মুন্সিগঞ্জ:

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে বিশাল জশনে জুলুস বের করেছে। সোমবার জুলুস টিজে লা শহরের প‌শ্চিম দেও‌ভোগ মাদরাসাতুল মদিনা ও জামিয়াতুল মদিনা মসজিদের সামনে থেকে বের হ‌য়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে শেষে জেলা শিল্প কলা একাডেমির পাশে শহিদ মিনারের সামনে এসে সালাতু সালাম মিলাদ কিয়াম ও দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।

এর আ‌গে জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে দাওয়াত ইসলামী মুন্সিগঞ্জ জেলার সভাপতি মনোয়ার মাদানী আত্তারী এর সভাপতিত্বে এক আ‌লোচনা সভা অনুষ্ঠিত হয়।

Tags: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী
Previous Post

কোয়ার্টার থেকে বিদায় ব্রাজিলের

Next Post

ভারতীয় সিনেমার সবচেয়ে ‘দামি’ তারকা বিজয়!

Next Post
ভারতীয় সিনেমার সবচেয়ে দামি তারকা বিজয় হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় সিনেমার সবচেয়ে ‘দামি’ তারকা বিজয়!

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোগো ও বিদ্যুৎ কেন্দ্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদ্যুৎ খাতের বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারের বিশেষ উদ্যোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT