চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রশাসনে পদোন্নতি বঞ্চিতদের বিষয়ে কমিটি গঠন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:58 অপরাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রশাসনে পদোন্নতি বঞ্চিতদের জন্য কমিটি গঠন বিষয়ক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত প্রশাসনের পদোন্নতি বঞ্চিতদের সুবিধা দিতে কমিটি গঠন করা হয়েছে। বঞ্চিত প্রত্যেকের আবেদন যাচাই করে তাদের প্রয়োজন অনুযায়ী সুবিধা দেওয়া হবে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় সচিবালয়ে এক বিফ্রিংয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, পদোন্নতি বঞ্চিতদের সামাজিক ও আর্থিক সুবিধা দিতে এই কমিটি গঠন করা হয়েছে।

তিনি জানান, প্রশাসনের কর্মকর্তারা গেল ১৫ বছর বিভিন্নভাবে বঞ্চিত হয়েছেন বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আবেদন করেছেন। সেই আবেদন যাচাই বাছাই এবং তাদের সুবিধা দিতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, তিন মাসের মধ্যে সব আবেদন যাচাই শেষে প্রতিবেদন দেওয়া হবে। কমিটি শুধু প্রশাসন ক্যাডার এবং যারা এখন চাকরিতে নেই, তাদের জন্য কাজ করবে। যারা চাকরিতে আছেন তাদের জন্য নয়।

আড়াই হাজার কর্মকর্তা বঞ্চিত হয়েছেন বলে আবেদন করেছেন। প্রত্যেকের যথাযথ পাওনা বুঝিয়ে দেওয়া হবে বলেও জানান জনপ্রশাসন সচিব।

জনপ্রশাসন মন্ত্রণায় থেকে জানানো হয়েছে, সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানকে প্রধান করে গঠন করা কমিটিতে বাকি যে চারজন সদস্য থাকবেন, তারা হলেন- মন্ত্রিপরিষদ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যার নিচে নয়), জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যার নিচে নয়), অর্থ বিভাগের একজন প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যার নিচে নয়) এবং আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যার নিচে নয়)।

Tags: জনপ্রশাসন মন্ত্রণালয়সরকারি চাকরি
Previous Post

আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জমা দিতে জাতিসংঘের আহ্বান

Next Post

আরো একটি বড় উৎসবে সিজুর ছোট ছবি

Next Post
বাংলাদেশের প্রকৃতি ও যুবকদের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আরো একটি বড় উৎসবে সিজুর ছোট ছবি

নির্মাণ কাজের সময় মেট্রো ট্রেনের সামনে একজন শ্রমিক. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৫০ কোটি নয়, এক কোটিরও কম খরচে চালু হচ্ছে মেট্রো স্টেশন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT