চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠক নিয়ে যা বলেছে মার্কিন দূতাবাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:44 পূর্বাহ্ন 16, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠক, বাংলাদেশের সঙ্গে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চলমান অংশীদারিত্বে জোর দিতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের বৈঠক হয়েছে বলে উল্লেখ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দূতাবাস থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন ডি.সি. থেকে ঢাকায় আসা যুক্তরাষ্ট্রের আন্তঃসংস্থা প্রতিনিধিদলকে স্বাগতম জানিয়েছে যুক্তরাষ্ট্র দূতাবাস। প্রতিনিধিরা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদসহ মুখ্য উপদেষ্টাদের সাথে বৈঠক করেছেন।

বৈঠকে প্রতিনিধিদল বাংলাদেশের জনগণের জন্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক সুযোগ, আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শাসনকে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করেন।

সফরকালে বাংলাদেশের উন্নয়নকে এগিয়ে নেয়া, প্রশাসনকে শক্তিশালী করা, বাণিজ্য সম্প্রসারণ এবং বাংলাদেশের জনগণের জন্য উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত গঠনে সহায়তা করতে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ২০০ মিলিয়ন ডলারেরও বেশি অর্থমূল্যের এক উন্নয়ন চুক্তিতে স্বাক্ষর করেছে ইউএসএআইডি।

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত, ইউএসএআইডি বাংলাদেশের মানুষের জীবনযাত্রার উন্নতিতে সহায়তার জন্য প্রায় ১ বিলিয়ন ডলার দিতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন এই অর্থায়ন বাংলাদেশকে আরো অন্তর্ভুক্তিমূলক, সমতামূলক এবং গণতান্ত্রিক পথে চলতে সহায়তা করবে।

প্রতিনিধিদলে অন্তর্ভুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নাইম্যান, স্টেট ডিপার্টমেন্টের সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু, ইউএসএআইডি এর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্টেন্ট অ্যামিনিস্ট্রেটর অঞ্জলি কৌর এবং অ্যাসিস্ট্যান্ট ট্রেড রিপ্রেজেন্টিটিভ ব্রেন্ডন লিঞ্চ।

Tags: অন্তর্বর্তীকালীন সরকারপ্রতিনিধি দলমার্কিন দূতাবাসযুক্তরাষ্ট্র-বাংলাদেশ
Previous Post

শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে আরও পাঁচ অভিযোগ

Next Post

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

Next Post
দুটি ব্যক্তির ছবি, একজনের চুল ছোট, অন্যজনের চুল কালো ও গোঁফ আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবু আটক

প্রবাসীরা রেমিট্যান্স পাঠাচ্ছেন, অর্থের পরিমাণ বিশাল. Channel i News - চ্যানেল আই নিউজ

১৪ দিনে ১৪ হাজার কোটি টাকা রেমিট্যান্স পাঠালো প্রবাসীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT