চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে কারা আছেন?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:07 অপরাহ্ন 15, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
জুরি বোর্ডের সদস্যরা, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে সাজানো হচ্ছে সবকিছু। এবার ১৩ সদস্যকে নিয়ে পুনর্গঠিত হলো ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ সালের জুরি বোর্ড’।

গেল ২ জুন এক প্রজ্ঞাপনের মাধ্যমে গঠন করা হয়েছিল। বোর্ড ১৫ সেপ্টেম্বর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তা পুনর্গঠন করার কথা জানায়।

রবিবার (১৫ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে সদস্য হিসেবে দেখা গেছে চলচ্চিত্র ও গানসহ বেশ ক’জন পরিচিত মুখকে।

এতে সভাপতি হিসেবে আছেন অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সদস্য সচিব হিসেবে আছেন সেন্সর বোর্ডের ভাইসচেয়ারম্যান। এছাড়াও বাকি ১১ সদস্যরা হলেন বাংলাদেশ চলচ্চিত্রও উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা প্রধান, এস এম ইমরান হোসেন (সহকারী অধ্যাপক এবং চেয়ারম্যান, টেলিভিশন, ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়), নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, চিত্রগ্রাহক বরকত হোসেন পলাশ, সাংবাদিক ওয়াহিদ সুজন, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, গীতিকার প্রিন্স মাহমুদ, অভিনেত্রী অপি করিম ও কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি।

এরআগে ২ জুন জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত বোর্ডে থাকা স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মতিন রহমান, চলচ্চিত্র পরিচালক বদরুল আনাম সৌদ, সংগীত পরিচালক মিল্টন খন্দকার, চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু, অভিনেতা খায়রুল আলম সবুজ, অভিনেত্রী অঞ্জনা সুলতানা, কণ্ঠশিল্পী শুভ্র দেব এবং সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল পুনর্গঠিত জুরি বোর্ড থেকে বাদ পড়েছেন।

প্রতিবারের মতো এ বছরেও মোট ২৮টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবে। এরইমধ্যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩ এর জন্য চলচ্চিত্র আবেদনপত্রের সময় সম্পন্ন হয়েছে।

Tags: অপি করিমঅভিনয়চলচ্চিত্রজুরিন্যানসিপলাশলিড বিনোদনসিনেমা
Previous Post

চালু হলো বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট

Next Post

কিশোরগঞ্জের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

Next Post
ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জের সাবেক চেয়ারম্যানের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ঢাকায় গ্রেপ্তার

Law Reporters Forum sign in Bengali and English on wooden wall. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও মামলা স্বাধীন মতপ্রকাশের অন্তরায়: এলআরএফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT