চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শহীদ আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ বললেন এনবিআর চেয়ারম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:34 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রতিবাদী যুবক শহীদ আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ বলে সম্মান জানাচ্ছেন এনবিআর চেয়ারম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের পক্ষ থেকে কোনো প্রজ্ঞাপন না থাকলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদকে ‘বীরশ্রেষ্ঠ’ বলে সম্বোধন করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান।

শনিবার (১৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ‘মাল্টিপারপাস হলে ফাইন্যান্স অ্যাক্ট ২০২৪’র মাধ্যমে প্রত্যক্ষ কর ব্যবস্থার পরিবর্তনসমূহ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আবু সাঈদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বাদশ ব্যাচের শিক্ষার্থী। তিনি শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের গুলিতে নিহত প্রথম শিক্ষার্থী ছিলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘প্রথমেই শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মহান মুক্তিযুদ্ধের সকল বীরশ্রেষ্ঠ, শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। একই সঙ্গে সকল শহীদদের প্রতি, বিশেষ করে বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ এবং ২০২৪ সালের জুলাই মাসের বিপ্লব এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি।’

বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাক্সেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি এম লুৎফুল আজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে কর নীতির সদস্য এ কে এম বদিউল আলম, কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনার সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ বক্তব্য দেন।

বীরশ্রেষ্ঠ (সবচেয়ে সাহসী বীর) বাংলাদেশের সর্বোচ্চ সামরিক পদক। সাতজন মুক্তিযোদ্ধাকে এই পুরস্কার দেয়া হয়েছে, যারা অত্যন্ত সাহসিকতা প্রদর্শন করেছিলেন এবং তাদের জাতির জন্য কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছিলেন।

অন্য তিনটি বীরত্বসূচক পদককে গুরুত্বের ক্রমানুসারে বীর উত্তম, বীর বিক্রম ও বীর প্রতীক বলা হয়। এই সমস্ত উপাধি মুক্তিযুদ্ধের পরপরই চালু হয়েছিল।

১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর প্রকাশিত গেজেট অনুযায়ী বাংলাদেশের সাত বীরশ্রেষ্ঠ হলেন:

১. বীর শ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান
২. বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর
৩. বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ
৪. বীর শ্রেষ্ঠ সিপাই মো. মোস্তফা কামাল
৫. বীর শ্রেষ্ঠ সিপাই মো. হামিদুর রহমান
৬. বীর শ্রেষ্ঠ ইঞ্জিন রুম আর্টিফাইসার রুহুল আমিন
৭. বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ

Tags: আবু সাঈদএনবিআর চেয়ারম্যানজাতীয় রাজস্ব বোর্ড
Previous Post

গানের স্বত্ত্ব বিক্রি নিয়ে সনির সাথে আলোচনায় পিংক ফ্লয়েড

Next Post

১ মাস হয়ে গেল, এখন কাজ দেখাতে হবে সবার সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

Next Post
অর্থ উপদেষ্টার বক্তৃতা, বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

১ মাস হয়ে গেল, এখন কাজ দেখাতে হবে সবার সহযোগিতা চাইলেন অর্থ উপদেষ্টা

রিয়াল মাদ্রিদের খেলোয়াড় গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনই বেলিংহামকে পাচ্ছে না রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT