চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘনিয়ে আসছে নিম্নচাপ: দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বন্দরে সতর্কসংকেত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, পরিবেশ
A A
বাংলাদেশের উপর নিম্নচাপের কেন্দ্রীয় ঘূর্ণিঝড়ের ছবি, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিয়েতনামের উত্তরাঞ্চলে আঘাত হানা টাইফুন ইয়াগি বাংলাদেশের স্থল ভাগ পার করে কিছুটা দুর্বল হয়ে বঙ্গোপসাগরে প্রবেশ করে লঘুচাপ সৃষ্টি করেছে এটি আজ রাতের মধ্যে নিম্নচাপের সৃষ্টি করবে। লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা বিডব্লিউওটি জানিয়েছে, উত্তর পূর্ব বঙ্গপোসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি কিছুটা উত্তর দিকে অগ্রসর হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আজ ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। এটি আরও জোরদার হয়ে উত্তর দিকে অগ্রসর হতে পারে।

লঘুচাপ কেন্দ্রের ৪৪ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গর গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা দমকা হাওয়া আকারে ৫৫ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর বেশ উত্তাল রয়েছে। এটি আজ রাতে নিম্নচাপ আকারে ভোলা পটুয়াখালী তৎসংলগ্ন এলাকা দিয়ে দেশে প্রবেশ করতে পারে ও পরবর্তী সময়ে বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল যশোর হয়ে পশ্চিমবঙ্গ এলাকায় প্রবেশ করতে পারে।

এই মুহূর্তে লঘুচাপটি বেশ দক্ষিণে থাকায় বৃষ্টিপাত সাগরে বেশি হচ্ছে, তবে রাতে এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করলে দেশের মধ্যো ও দক্ষিণ অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেক বৃদ্ধি পেতে পারে। এর ফলে আজ রাত থেকে আগামী সোমবার পর্যন্ত, চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতেপারে।

লঘুচাপটি দক্ষিণ দিকে থাকায় দেশের সিলেট, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগে পূর্বাভাসে দেওয়া বৃষ্টির পরিমাণের চেয়ে বেশ কম বৃষ্টি হতে পারে। তবে আগামীকাল থেকে দেশের দক্ষিণ অঞ্চলের পাশাপাশি দেশের বাকি এলাকায় বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেতে পারে কিছুটা। তবে ভ্যাপসা গরম অব্যাহত থাকবে উত্তর ও মধ্যাঞ্চলে।

এদিকে লঘুচাপের কারণে চট্টগ্রাম, মোংলা, পায়রা ও কক্সবাজার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে থাকা মাছ ধরার ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।

Tags: নিম্নচাপপূর্বাভাসসতর্কসংকেত
Previous Post

ব্রাহ্মণবাড়িয়ায় শ্যালক-দুলাভাইয়ের সংঘর্ষে আহত ১২

Next Post

আমি ওর মধ্যে এখনই স্টারডম দেখতে পাই: পরীমনি

Next Post
পরীমনি ও তার সন্তানদের সঙ্গে খুশি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আমি ওর মধ্যে এখনই স্টারডম দেখতে পাই: পরীমনি

বদিউল আলম মজুমদার একান্ত সাক্ষাৎকারে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচনে প্রয়োজন দলগুলোর সদিচ্ছা: বদিউল আলম মজুমদার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT