চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তদের সাথে দেখা করতে অপেক্ষায় ছিলেন প্রধান উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধান উপদেষ্টা শান্তদের সাথে সাক্ষাৎ করছেন, যুবকদের সাথে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের মাটিতে বাবর-শানদের টেস্টে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে এসেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঐতিহাসিক অর্জনে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে অভিবাদন জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এবার ক্রিকেটারদের সংবর্ধনা দিলেন তিনি। শান্ত-মুশফিকদের সাথে দেখা করতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন, জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যায় শান্তবাহিনী। সেখানে ঐতিহাসিক টেস্ট সিরিজজয়ী দলের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মুহাম্মদ ইউনূস। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ক্রিকেটারদের অভিবাদন জানিয়ে পাকিস্তানে আনা সাফল্যকে ঐতিহাসিক বলেছেন প্রধান উপদেষ্টা। জানিয়েছেন, পুরো জাতি তাদের অর্জনে গর্বিত।

জাতীয় দলের ক্রিকেটারদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘জয়ের পর অধিনায়কের সাথে কথা বলেছিলাম। কিন্তু আমি ব্যক্তিগতভাবে সবার সাথে দেখা করতে এবং জাতির পক্ষ থেকে অভিবাদন জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম।’

এ সময় প্রধান উপদেষ্টা জাতিকে একত্রিত করতে খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন। প্যারিস অলিম্পিকে উপদেষ্টা এবং শুভেচ্ছাদূত হিসেবে অংশ নেয়ার কথা জানান। ইতালির মিলানে ২০২৬ শীতকালীন অলিম্পিকে তাকে প্রধান উপদেষ্টা হিসেবে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, জানান সেটিও।

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ক্রিকেটারদের এমন সংবর্ধনা দেয়াতে ধন্যবাদ জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টাইগার অধিনায়কের মতে, এমন আয়োজন সাফল্য অর্জনে দলকে উৎসাহিত করবে। বলেছেন, ‘প্রত্যেক খেলোয়াড় এখানে আসতে পেরে খুশি, এটা সত্যিই আমাদের অনুপ্রাণিত করবে।’

এছাড়া খেলোয়াড় এবং কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম পাকিস্তানে তাদের সাফল্যের জন্য মুখ্য ছিল বলে জানান শান্ত।

রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে ১০ উইকেটে জয় তুলেছিল বাংলাদেশ। দ্বিতীয়টিতে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে ৬ উইকেটে জয় তুলেছিল টিম টাইগার্স।

১৫ সেপ্টেম্বর বাংলাদেশ দল ভারতে যাবে পরের মিশনে, দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টির সিরিজ খেলতে।

Tags: জাতীয় ক্রিকেট দলড. ইউনূসপ্রধান উপদেষ্টাবাংলাদেশ-পাকিস্তান সিরিজবিসিবিলিড স্পোর্টসশান্ত
Previous Post

ড. ইউনুসের ভাষণ: সাধারণ মানুষের প্রতিক্রিয়া

Next Post

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হচ্ছে না ১৪ সেপ্টেম্বরের স্মরণসভা

Next Post
শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না থাকায় ১৪ সেপ্টেম্বরের স্মরণসভা অনির্দিষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদদের পূর্ণাঙ্গ তালিকা না হওয়ায় হচ্ছে না ১৪ সেপ্টেম্বরের স্মরণসভা

বাংলাদেশি বক্সার জিন্নাত ইউরোপীয় পদক জেতার পর উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউরোপীয় বক্সিংয়ের পদক বাংলাদেশি বংশোদ্ভূত জিন্নাতের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT