চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাবানার মতো বুবলীকে নিয়ে বাজি ধরলেন নির্মাতা!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:40 অপরাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
বুবলী পুলসিরাতের সামনে দাঁড়িয়ে সুন্দর পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

সর্বশেষ রোজার ঈদে ‘দেয়ালের দেশ’ ছবি নিয়ে প্রেক্ষাগৃহে এসেছিলেন চিত্রনায়িকা বুবলী। মাঝখানে নতুন কাজ না থাকলেও ব্যক্তিগত জীবনের খবর দিয়ে আলোচনা-সমালোচনার কেন্দ্রে ছিলেন বুবলী।

নতুন খবর হচ্ছে, আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শবনম বুবলী। মেহেদি হাসানের ‘’নীল টিপ’ ছবিতে দেখা যাবে এই নায়িকাকে।

পরিচালকের কথা, শিগগিরই শুরু হবে শুটিং। বুবলীর সঙ্গে নাটকের একজন অভিনেতা থাকতে পারেন। শোনা যাচ্ছে তিনি শ্যামল মাওলা। মেহেদি হাসান বলেন, এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।

পরিচালকের ভাষ্য, ‘নীল টিপ’ ছবিটির গল্প বুবলীর ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দেখা যায় কি হয়!

সংবাদ পাঠিকা থেকে ‘বসগীরি’ ছবির মাধ্যমে সুপারস্টার শাকিব খানের নায়িকা হন শবনম বুবলী। পরে শাকিবের সঙ্গে সম্পর্কে জড়ান। জন্ম নেয় শেহজাদ খান বীর নামে এক সন্তান। শাকিব ও বুবলীর মধ্যে বর্তমানে সম্পর্ক না থাকলেও দুজনে আলাদাভাবে সিনেমা করতে যাচ্ছেন।

তবে শাকিব খানের বলয় থেকে বেরিয়ে এখনো রুপালী পর্দায় নিজের অবস্থান শক্ত করতে পারেননি বুবলী। তবে হাল ছাড়েননি এই নায়িকা।

Tags: দেয়ালের দেশনায়িকালিড বিনোদনশবনম বুবলী
Previous Post

এবার ৫ উইকেট নিলেন সাকিব

Next Post

পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে: সাখাওয়াত হোসেন

Next Post
চ্যানেল আই অনলাইন সাংবাদিকরা পাটের পণ্য নিয়ে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাটের পণ্য বিশ্ব দরবারে তুলে ধরতে হবে: সাখাওয়াত হোসেন

প্রধান উপদেষ্টার হাসিমুখে ছবি, দাপ্তরিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বাংলাদেশ গড়তে ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে প্রধান উপদেষ্টার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT