চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সময় এসেছে আত্মঘাতী কাজ থেকে বিরত থাকা’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:47 পূর্বাহ্ন 12, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
জনপ্রিয় যুব নেতা জনি জনসমাগমের মাঝে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়ার কারণেই সরকার পতন সম্ভব হয়েছে। যে একতার বলে দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিও মোকাবেলা করেছেন দেশের মানুষ। এরপরেই কি একতার ছন্দপতন হলো? যদি হয়ে থাকে, তবে কেন হলো?

বুধবার সন্ধ্যায় জাতীর উদ্দেশে ভাষণ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস। যে ভাষণ শুনে আশ্বস্ত হওয়ার কথা বললেন দেশের মেধাবী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। কারণ তিনি মনে করেন, গত কিছুদিন ধরে দেশের মানুষের একতার স্পিরিটে কিছুটা ছন্দপতন দেখছিলেন। প্রধান উপদেষ্টার ভাষণের পর তাই তিনি আশ্বস্ত।

ফেসবুকে ফারুকী লিখেন,“প্রফেসর ইউনুসের আজকের বক্তৃতা আমাকে অনেক বেশী আশ্বস্ত করেছে। তার কথার মধ্যে স্পষ্ট ইংগিত ছিলো ইনক্লুসিভনেসের। আজকে তাঁকে মনে হয় নাই উনি কেবল একটা গোষ্ঠীকে প্রতিনিধিত্ব করছেন। এটা এই মুহূর্তে আমার বিবেচনায় সিগনিফিক্যান্ট কারণ আমি গত কিছুদিন অনুভব করছিলাম মানুষের একতার স্পিরিটটা একটু আলগা হয়ে আসছে।”

একতার ছন্দপতন নিয়ে ফারুকী আরো বলেন,“যেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে ছাত্রদের বের করে দিয়েছিলো হাসিনা, সেদিন থেকে প্রাইভেট ইউনিভারসিটি, স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রী, বিএনপি, বাম দল, জামাত সহ সব রাজনৈতিক দল, শ্রমিক, গৃহিনী, অভিভাবকসহ সবাই যে স্পিরিট নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলো সেই স্পিরিটই ফ্যাসিস্ট শক্তির পতন ঘটায়। এই স্পিরিটটা আমি বন্যা পর্যন্ত দেখেছি। সবাই তখন দেশটা ওউন করতেছিলো। কিন্তু এর পরেই ঘটে সাময়িক ছন্দপতন। কেমন সবাই হিজ হিজ হুজ হুজ হতে শুরু করলো।”

কেন এই ছন্দপতন, এ নিয়েও নিজের মত ব্যক্ত করেন ‘মেড ইন বাংলাদেশ’ এর এই নির্মাতা। ফারুকী লিখেন,“আমরা এখন নতুন সমাজ বানাতে চাই। ফলে আমাদের খোলাখুলি বলা উচিত এই ছন্দপতন শুরু হয় আন্দোলনের কৃতিত্ব এবং মাস্টারমাইন্ড বিষয়ক বিতর্কে। সময় এসেছে এই আত্মঘাতী কাজ থেকে বিরত থাকা। এই আন্দোলনের মাস্টারমাইন্ড আওয়ামী লীগ বাদে সবাই।”

বিভাজনের খেলা বন্ধ করার আহ্বান জানিয়ে ফারুকী এসময় আরো বলেন,“বিভাজনের খেলা বন্ধ করি চলেন। মনে রাখবেন বিপ্লব সফল হয় অন্তর্ভুক্তিতে। বিপ্লব ঝুঁকিতে পড়ে বিভক্তিতে। আওয়ামী লীগ বাদে যারা আছেন তারা একে অন্যকে আক্রমণ না করে, নিজেদের কর্মসূচী নিয়ে জনতার কাছে যান। জনতা যাঁদের ভোট দিবে তারা সরকার গঠন করবেন। যারা ভোট কম পাবেন তাঁদেরও ভূমিকা থাকা উচিত নতুন সহনশীল বাংলাদেশ নির্মাণে। এই মুহূর্তে আক্রমণ আক্রমণ খেলা সবাই বন্ধ করা জরুরী। যারা রাজনৈতিক দলে আছেন অলরেডি এবং যারা দল করবেন- দুই পক্ষেরই। এবং সবাই সেনাবাহিনী, পুলিশ এবং প্রশাসনকে সাহায্য করেন।”

Tags: অধ্যাপক মুহাম্মদ ইউনূসদলনাটকফারুকীমোস্তফা সরয়ার ফারুকীরাজনীতিলিড বিনোদনসিনেমা
Previous Post

হঠাৎ মালদ্বীপের দুই মন্ত্রীর পদত্যাগ

Next Post

জেতা ম্যাচে ওভারে ৩০ রানের এলিট প্যানেলে পঞ্চম অজিম্যান হেড

Next Post
অজিম্যান হেডের ব্যাটিং দৃশ্য, ক্রিকেট মাঠে ব্যাটসম্যানের উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

জেতা ম্যাচে ওভারে ৩০ রানের এলিট প্যানেলে পঞ্চম অজিম্যান হেড

শিল্পকলার অর্থনৈতিক রিপোর্টের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শিল্পকলার প্রতিটি টাকার হিসাব প্রকাশ হবে ওয়েবসাইটে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT