চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোতে ফ্লাইট বাড়াচ্ছে বিমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান আকাশে উড়ছে, পরিষ্কার নীল আকাশের নিচে. Channel i News - চ্যানেল আই নিউজ

চাহিদা বৃদ্ধির কারণে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে ফ্লাইট বাড়াচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগে এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চলাচল করত। এখন তা তিনটিতে উন্নীত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ বোসরা ইসলাম চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের মাধ্যমে টরন্টো ফ্লাইট পরিচালিত হচ্ছে। বর্তমানে এই রুটে শুধু মঙ্গলবার ও শনিবার ফ্লাইট পরিচালিত হচ্ছে।

বোসরা ইসলাম জানান, আগামী ৩১ অক্টোবর থেকে প্রতি বৃহস্পতিবার অতিরিক্ত একটি ফ্লাইট টরন্টো রুটে যোগ করা হয়েছে। এর ফলে ৩১ অক্টোবর থেকে ঢাকা-টরন্টো-ঢাকা রুটে শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার সপ্তাহে তিনটি ফ্লাইট চলবে।

বিমান জানায়, এরইমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ডিস্ট্রিবিউশন চ্যানেলে বিক্রির জন্য ওই ফ্লাইটের টিকিটগুলো উন্মুক্ত করা হয়েছে। বৃহস্পতিবারের ফ্লাইটের যাত্রীদের জন্য বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।

২০২২ সালের ২৬ মার্চ ঢাকা থেকে টরন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ঢাকায় ফিরে আসে ওই ফ্লাইট। পরে একই বছরের ২৭ জুলাই এই রুটে বাণিজ্যিক ফ্লাইট চালু করা হয়।

সর্বশেষ এ বছরের মে মাসের তথ্য থেকে জানা গেছে, এই রুটে গড়ে ৯০ শতাংশ আসন পূর্ণ করে ফ্লাইট চলাচল করছে। যা অভাবনীয় বলে মনে করছেন এয়ারলাইন্স সংশ্লিষ্টরা।

Tags: বাংলাদেশ বিমান
Previous Post

ঢাকা-মস্কো সম্পর্ক নষ্ট করার চেষ্টা হচ্ছে: রুশ দূতাবাস

Next Post

ওয়ানডে বিশ্বকাপের কল্যাণে ভারতের ১৬ হাজার কোটি টাকা আয়

Next Post
ভারতীয় ক্রিকেটাররা বিশ্বকাপের ট্রফি জিতছে, উল্লাসে ভাসছে মাঠ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে বিশ্বকাপের কল্যাণে ভারতের ১৬ হাজার কোটি টাকা আয়

দুবাই শহরের আকাশে উজ্জ্বল আলোয় আলোকিত ভবনসমূহ. Channel i News - চ্যানেল আই নিউজ

টিকিট ছাড়াই গ্যালারিতে বসে বিশ্বকাপ উপভোগ করতে পারবেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT