চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মতবিনিময় সভায় গোলযোগ, মঞ্চ ভাঙচুর

হাকিম বাবুল by হাকিম বাবুল
7:07 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, জনপদ, শেরপুর
A A
ছাত্র আন্দোলনের সময় মঞ্চ ভাঙচুরের দৃশ্য, জনসমাগম ও উত্তেজনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় গোলযোগ, মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে শহরের বটতলা এলাকায় সরকারি ভিক্টোরিয়া একাডেমী মাঠে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সভায় উপস্থিত হলে সভার কাজ শুরু হয়। এসময় কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান স্লোগান দেন। পরে তিনি আরেক কেন্দ্রীয় সমন্বয়ক আহনাফ সাঈদ খানকে সভা পরিচালনার জন্য মাইক হস্তান্তর করেন।

এমন সময় আকষ্মিকভাবে কিছু ছাত্র-যুবক মঞ্চে উঠে ‘ছাত্রলীগের কর্মী মঞ্চে কেন’ এমন অভিযোগ তুলে মাইক কেড়ে নেন এবং ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন। এতে মঞ্চে গোলযোগ শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ মঞ্চ থেকে নেমে বিদ্যালয়ের পাশের একাডেমিক ভবনের একটি কক্ষে আশ্রয় নেন।

গোলযোগকারীরা মঞ্চের ব্যানার ও সামিয়ানা ছিঁড়ে ফেলেন। এসময় মোজাম্মেল হক লিটন নামে একজন নিজেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিচয় দিয়ে মঞ্চে ওঠে মাইক নিয়ে বলতে থাকেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা গুলি খেয়েছে, আহত হয়েছে, তাদের সবাইকে এ সভায় ডাকা হয়নি, জানানো হয়নি। মঞ্চে ছাত্রলীগের কর্মীরা রয়েছে। তারা এখানে কেন, আমরা মানতে পারিনা। একতরফাভাবে এ সভা চলতে পারে না, সভা হবে না। সবাইকে নিয়ে পরবতীতে সভা করা হবে। এরপর সভাটি পণ্ড হয়ে যায়।

প্রায় আধাঘণ্টা এভাবে গোলযোগ চলার পর সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেনা-পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীদের উপস্থিতিতে কেন্দ্রিয় সমন্বয়করা এসময় ক্ষতিগ্রস্ত মঞ্চে ওঠে আবারও মাইক ধরেন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেন।

এসময় প্রতিনিধিদলের নেতৃত্ব দানকারী কেন্দ্রিয় সমন্বয়ক লুৎফর রহমান অভিযোগ করে বলেন, জাকিয়া পারভীন নামে ছাত্রলীগের একজন এ ঘটনা ঘটিয়েছে। তার সাথে আরও কিছু লোক ছিল। তারা গোলযোগ করতে চেষ্টা করেছে, যারা গোলযোগ করেছে তারা ফ্যাসিবাদের দোসর। তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে, সবার ভিডিও এবং ছবি রয়েছে। এর জবাব তারা পাবে। আমরা আবার আরও বড় আকারে শেরপুরে বড় জমায়েত করবো। কোন ফ্যাসিস্ট শক্তিই বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না।

তিনি বলেন, শেখ হাসিনার মতো পাথরকে যখন ছাত্র-জনতা সরাতে পেরেছে, তখন নব্য বিশৃঙ্খলা সৃষ্টিকারী নব্য স্বৈরাচারদেরও উড়িয়ে দিতে সময় লাগবে না। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় প্রতিনিধিদলের নেতৃবৃন্দ সেনাবাহিনী ও পুলিশের গাড়ীতে করে ঘটনাস্থল ত্যাগ করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রিয় প্রতিনিধিদলের নেতৃবৃন্দ গত ৪ আগস্ট গুলিতে ও প্রশাসনের গাড়ীচাপায় নিহত হওয়া ৩ শিক্ষার্থীর বাড়ীতে যান এবং শহীদদের কবর জিয়ারত করেন। পরে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শেরপুরে আন্দোলনকালীন সময়ে মাঠে কাজ করা শিক্ষাথীদের সাথেও মতবিনিময় করেছেন।

Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

কাউন্টিতে ব্যাট হাতে ব্যর্থ সাকিব

Next Post

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন, পেছনে বাংলাদেশের পতাকা ও রাষ্ট্রীয় পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

সোলায়মানের পোর্ট্রেট, সাবেক সাঁতারু ও সমাজসেবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সাঁতারু সোলায়মান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT