চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একে অপরকে মিথ্যেবাদী ও দুর্বল বললেন ট্রাম্প ও কমলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 11, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প ও কমলা একে অপরকে মিথ্যেবাদী ও দুর্বল বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ টেলিভিশন বিতর্কে নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও কমলা হ্যারিস দু’জনেই একে অপরকে মিথ্যেবাদী ও দুর্বল বলে উল্লেখ করেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় এবং বাংলাদেশ সময় বুধবার সকাল ৭টায় মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে শুরু হাওয়া বিতর্কে একে অপরকে দোষারোপ করেন তারা।

গাজা-ইসরায়েল যুদ্ধ

গাজা-ইসরায়েল যুদ্ধ প্রশ্নে ট্রাম্প বলেছেন, তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন বিশ্বে কোন যুদ্ধ হয়নি। কমলা হ্যারিস ইসরায়েল এবং আরবদের ঘৃণা করেন।

এদিকে কমলা বলেছেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এবং যুদ্ধের অবসান চান তিনি। আফগানিস্তান প্রসঙ্গে কমলা বলেছেন, ট্রাম্প তালেবানের সাথে বৈঠক করেছেন।

আর ট্রাম্প অভিযোগ করেছেন, তিনি যে চুক্তি করেছেন তা ভণ্ডুল করে দিয়েছেন বাইডেন।

ট্রাম্প ও কমলা একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
বিতর্কের শুরুতে ডোনাল্ড ট্রাম্প এবং কমালা হ্যারিস করমর্দন করেন।

গর্ভপাত বিতর্ক

হ্যারিস অভিযোগ করেন, ট্রাম্প নির্বাচিত হলে তিনি জাতীয় পর্যায়ে গর্ভপাত নিষিদ্ধ করবেন।

ট্রাম্প সেই অভিযোগকে “মিথ্যা” বলে অভিহিত করে বলেন, আমি কোন নিষেধাজ্ঞায় সই করবো না, এবং নিষেধাজ্ঞায় সই করার কোন কারণ নাই। গর্ভপাতের বিষয় প্রতিটি রাজ্যের হাতে রেখে দেওয়া উচিত।

হ্যারিস মধ্যবিত্তর জন্য আয়কর কমানোর প্রতিশ্রুতি দেন এবং বলেন তিনি কেন্দ্রীয়ভাবে গর্ভপাতের অধিকার ফিরিয়ে আনবেন, যেটা সুপ্রিম কোর্ট ২ বছর আগে বাতিল করেছিল।

অভিবাসী বহিষ্কার

ট্রাম্প যখন প্রমাণ না দেখিয়ে দাবি করেন অভিবাসীরা আফ্রিকান বংশোদ্ভূত মার্কিনদের চাকরি দখল করছে। অভিবাসীরা ওহাইও রাজ্যে বিড়াল এবং কুকুর খেয়েছে। তখন হ্যারিস উত্তর দেন, উগ্রতা কাকে বলে!

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প পুনরায় লক্ষ লক্ষ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার অঙ্গীকার করেন এবং হুঁশিয়ারি দিয়ে বলেন যে, হ্যারিসের নীতি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলায় পরিণত করবে।

ট্রাম্প ও কমলা বিতর্কের দৃশ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী ডিবেট. Channel i News - চ্যানেল আই নিউজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাবেন, এমনকি ইউক্রেন রণাঙ্গনে জয়লাভ না করা সত্ত্বেও। তবে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের জয় যুক্তরাষ্ট্রের স্বার্থে কি না, এই প্রশ্ন ট্রাম্প বার বার এড়িয়ে যান।

হ্যারিস বলেন, এই কারণেই ন্যাটো জোটে যুক্তরাষ্ট্রের মিত্ররা ট্রাম্প ক্ষমতায় না থাকায় স্বস্তিতে আছে। বাইডেন প্রশাসন রাশিয়ার‍ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে সাহায্য করার জন্য শত শত কোটি ডলার পাঠিয়েছে।

এছাড়াও ট্রাম্প ২০২১ সালে হোয়াইট হাউস ছেড়ে দেওয়ার পর দেশের অর্থনীতির অবস্থা নিয়ে হ্যারিস তার তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, কোভিড-১৯ দেশের অর্থনীতি বিধ্বস্ত করেছিল।

হ্যারিস দেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত করার জন্য ট্রাম্পের সমালোচনা করেন, বিশেষ করে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার জন্য।

মার্কিন সম্প্রচারমাধ্যম এবিসি নিউজ-এর আয়োজনে ৯০ মিনিটের এ বিতর্কে মূল্যস্ফীতি, অভিবাসী ও গর্ভপাতসহ নানা বিষয় উঠে আসে।

Tags: কমলা হ্যারিসডোনাল্ড ট্রাম্প
Previous Post

রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা বিএনপি’র

Next Post

আন্দোলনে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযোগ দায়ের

Next Post
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাংলো শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে ৬ জনের মরদেহ পুড়িয়ে দেয়ার ঘটনায় অভিযোগ দায়ের

ঢাকা কেন্দ্রীয় কারাগার প্রবেশদ্বার, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢামেকে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT