চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেবের সঙ্গে সিনেমাটি না করে হাফ ছেড়ে বাঁচলেন ফারিণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:01 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
বাংলাদেশী নারী সড়কে হাঁটছেন, পটভূমিতে শহরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দায় অভিষেকের পর স্বল্প সময়েই তুমুল জনপ্রিয় হয়েছেন তাসনিয়া ফারিণ। আন্তর্জাতিক খ্যাতিও পেয়েছেন। সম্প্রতি ভারতের সিনেমায় যুক্ত হয়েছিলেন এই অভিনেত্রী। কিন্তু নানা জটিলতার কারণে সেই সিনেমা থেকে সরে দাঁড়ালেন ফারিণ।

কলকাতার নির্মাতা অভিজিৎ সেনের ‘প্রতীক্ষা’ নামে একটি সিনেমা করার কথা ছিল ফারিণের। যেখানে তার বিপরীতে ছিল সুপারস্টার দেব। কিন্তু সিনেমাটি থেকে সরে এসেছেন ফারিণ। জানিয়েছেন, এ সিনেমা থেকে সরে তিনি হাফ ছেড়ে বাঁচলেন।

চলতি বছরের নভেম্বর মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। এ মাস থেকেই শুটিংয়ের আগের কাজগুলো সম্পন্ন হওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু ভারতীয় ভিসা বন্ধ থাকায় শুটিংয়ে অংশ নেয়া হচ্ছে না ফারিণের। নানা অনিশ্চয়তায় সিনেমাটি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ফারিণ।

কলকাতা ও যুক্তরাজ্যে এই সিনেমার শুটিংয়ের পরিকল্পনা ছিল। ফারিণ বলেন, ‘নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। আবার বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটাও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে আমার কাজ করা হচ্ছে না। শুনলাম ছবিটিও আপাতত হচ্ছে না।’

অভিনেত্রী জানান, ‘ভারতের এই ছবি থেকে সরে হাফ ছেড়ে বেঁচেছেন তিনি। সিনেমাটির কারণে অনেক কাজ ছাড়তে হয়েছে তাকে। তবে নতুন কাজে যুক্তও হয়েছেন তিনি। সেটিও বড় বাজেটের।’

আক্ষেপ নিয়ে ফারিণের ভাষায়, বড় তারকাদের সঙ্গে কাজটা না হওয়ায় কিছুটা আক্ষেপ আছে অবশ্য। তাদের মতো শিল্পীদের সঙ্গে কাজ করলে অনেক কিছু শেখা হতো, সমৃদ্ধ হওয়ার সুযোগ পাওয়া যেত। হয়তো আবার সুযোগ আসবে বলেই ভাবছেন অভিনেত্রী।

এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে। পরপর দুটি ছবির কাজ বাতিল হওয়া প্রসঙ্গে ফারিণ বলেন, ‘এটা কাকতালীয়। কী আর করার।’

বাংলাদেশের নাটক ও ওটিটিতে তাসনিয়া ফারিণ একাধিক জনপ্রিয় কাজ করেছেন। তবে তার বড়পর্দায় অভিষেক হয়েছে কলকাতার ছবি অতনু ঘোষের নির্মাণে ‘আরও এক পৃথিবী’ দিয়ে। এই সিনেমায় তিনি পশ্চিমবঙ্গে সেরা নবাগত অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার বাংলা পুরস্কারও জিতেছেন।

Tags: কলকাতাতাসনিয়া ফারিণদেবমিঠুনলিড বিনোদন
Previous Post

সাবেক তারকা ফুটবলার টুটুলের মেয়ের মৃত্যু

Next Post

এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন, জরিপে যা বলছে জনতা

Next Post
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক, নির্বাচন প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন, জরিপে যা বলছে জনতা

পেট্রোবাংলা অফিসে তিতাস কর্মীদের হামলা ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রোবাংলা অফিসে তিতাস কর্মীদের হামলা-ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT