চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন, জরিপে যা বলছে জনতা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:11 অপরাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের নির্বাচন বোর্ডের লোগো, ভোটের প্রতীক, নির্বাচন প্রক্রিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অনলাইন ও মাঠ পর্যায়ে আয়োজিত এক জরিপে উঠে এসেছে রাজনীতি এবং আগামী নির্বাচন নিয়ে দেশের সাধারণ মানুষের ভাবনা। জরিপ বলছে, এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন, সে ব্যাপারে নিশ্চিত নন দেশের প্রায় ৩৪ শতাংশ জনগণ।

শেখ হাসিনা সরকারের পদত্যাগ এবং দেশত্যাগের পর থেকে আলোচনায় দেশের রাজনীতি। অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পর যে আলোচনা সামনে আসছে, এই সরকারের মেয়াদ কতদিন থাকবে। এছাড়া আগামী নির্বাচনে কে কে থাকছে এবং দেশের মানুষ সরকার হিসেবে কাকে চাচ্ছে। এসব নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

এ প্রেক্ষিতে সাধারণ মানুষ কী ভাবছে, তা জানতে বাংলাদেশভিত্তিক আন্তজাতিক উন্নয়ন গবেষণা ও প্রকল্প ব্যবস্থাপনা সংস্থা ‘ইনোভেশন কনসাল্টিং’ আয়োজন করে ‘বাংলাদেশ স্পিক্স’ নামে একটি জরিপ।

মাঠ পর্যায়ের জরিপ বলছে, দেশের অন্তত ৩৪ শতাংশ জনগণ এখন নির্বাচন হলে কাকে ভোট দেবেন, সে ব্যাপারে নিশ্চিত নন। আর ১১ শতাংশ ছাত্রসমর্থিত নতুন কোন দলকে ভোট দিতে চান।

অনলাইন পর্যায়ের জরিপ বলছে, ৩৫ শতাংশ ছাত্র সমর্থিত নতুন কোন রাজনৈতিক দলকে ভোট দিতে চান। অনলাইন জরিপে অংশ নেয়া ১১ শতাংশ নিশ্চিত নন, কাকে ভোট দেবেন।

সংস্থাটির ফলাফলের দাবি, দুই জরিপেই মূলধারার রাজনৈতিক দলগুলোকে প্রত্যাখ্যানের প্রবণতা বেশি। তবে ফলাফলে মাঠ ও অনলাইন জরিপে জামায়াতের সমর্থন বেশি পাওয়া গেছে।

ফলাফল বলছে, এক সপ্তাহ চলা মাঠ ও অনলাইন জরিপে জামায়াতের সমর্থন বেশি। তবে অনলাইন জরিপে বিএনপি ও জামায়াত থেকে ছাত্রসমর্থিত নতুন দলের প্রতি মানুষের ঝোঁক বেশি দেখা গেছে। আর দুই পর্যায়ে কমেছে আওয়ামী লীগের সমর্থন।

২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর চলা মাঠ পর্যায়ে ৫০ জেলার ৫ হাজার ১১৫ নমুনা এবং অনলাইন পর্যায়ে ৬৪ জেলার ৩ হাজার ৫৮১ নমুনার তথ্য বিশ্লেষণ করে এই ফলাফল দিয়েছে সংস্থাটি।

অনলাইন ও মাঠ পর্যায়ের তথ্য উপস্থাপনা ও মূল প্রবন্ধ উত্থাপন করেন ইনোভিশন কন্সাল্টিং এর ব্যবস্থাপনা পরিচালক  রুবাইয়াৎ সরওয়ার।

Tags: অন্তবর্তী সরকারআগামী নির্বাচনজরিপনতুন দলনির্বাচন
Previous Post

দেবের সঙ্গে সিনেমাটি না করে হাফ ছেড়ে বাঁচলেন ফারিণ

Next Post

পেট্রোবাংলা অফিসে তিতাস কর্মীদের হামলা-ভাঙচুর

Next Post
পেট্রোবাংলা অফিসে তিতাস কর্মীদের হামলা ও ভাঙচুরের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পেট্রোবাংলা অফিসে তিতাস কর্মীদের হামলা-ভাঙচুর

অভিনেতা সঞ্জয় দত্তের স্টাইলিশ লুক, পুলিশ বাহিনীর সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জানা গেল ঘরে বসে 'তুফান' দেখার দিনক্ষণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT