চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেলিভারি কক্ষের মেঝেতে ফুটফুটে নবজাতক

এস কে রাসেল by এস কে রাসেল
9:50 পূর্বাহ্ন 10, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
ডেলিভারি কক্ষের মেঝেতে ফুটফুটে নবজাতক শোয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডেলিভারি কক্ষের মেঝে থেকে ফুটফুটে এক নবজাতক শিশুকে উদ্ধার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সংলগ্ন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ডেলিভারি কক্ষের মেঝে থেকে আনুমানিক ২ দিন বয়সী মেয়ে নবজাতক শিশুকে উদ্ধার করে কর্তৃপক্ষ। তবে শিশুটির পরিচয় কিংবা ডেলিভারি কক্ষের মেঝেতে কি করে সে এলো তা বলতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ।

মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের একজন আয়া ডেলিভারি কক্ষ পরিষ্কার করতে যান। এ সময় ঐ কক্ষের মেঝেতে এক নবজাতককে পড়ে থাকতে দেখে এ ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান সেই আয়া।

দুই নারী নবজাতকের জন্য দুধের বোতল ও কাপড় প্রস্তুত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এই ঘটনার খবর পেয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের চিকিৎসকগণ ও অন্য কর্মচারীরা গিয়ে ওই নবজাতক শিশুকে উদ্ধার করে। শিশুটি বর্তমানে সুস্থ আছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রেই তাকে নিবিড় পরিচর্যা দেওয়া হচ্ছে। তাকে হাসপাতালে ভর্তি অন্য এক নারীর দুধ পান করানো হয়েছে।

কিশোরগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তাসলিমা আক্তার বৃষ্টি জানান, বিকেল পৌনে চারটার দিকে একজন আয়া ডেলিভারি কক্ষ ঝাড়ু দিতে গিয়ে মেঝেতে একটি নবজাতক পড়ে থাকতে দেখেন। পরে সে আমাদেরকে বিষয়টি জানালে আমরা তাৎক্ষণিক সেখানে গিয়ে শিশুটিকে উদ্ধার করি এবং তাকে পরিষ্কার-পরিচ্ছন্ন করে প্রাথমিক চিকিৎসা দেই।

তিনি জানান, শিশুটি সুস্থ এবং ভালো আছে। এই ঘটনা সদর মডেল থানার পুলিশ ও সমাজসেবা অধিদফতরকে জানানো হয়েছে। এছাড়াও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও বিষয়টি অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।

Tags: নবজাতক
Previous Post

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক-রাজনৈতিক নানা ইস্যু

Next Post

বিএনপি-জামায়াতের রাজনৈতিক দূরত্ব নিয়ে যা জানা যাচ্ছে

Next Post
বিএনপি ও জামায়াতের নেতাদের ছবি, রাজনৈতিক দূরত্ব আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি-জামায়াতের রাজনৈতিক দূরত্ব নিয়ে যা জানা যাচ্ছে

টেলিটক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে উপদেষ্টা নাহিদ, জেন-জি প্যাকেজের পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেন-জি প্যাকেজ আনবে টেলিটক, সেবার মান উন্নত করতে উপদেষ্টা নাহিদের নির্দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT