ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের তথ্য চেয়ে দেশের সব সরকারি-বেসরকারি হাসপাতাল, কবরস্থান ও জেলা প্রশাসকের কাছে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। ওই বিষয়ে তথ্য দিতে সমন্বয়কদের প্রতি আহŸান জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বিচার চলার সময় শেখ হাসিনাসহ গণহত্যা মামলার আসামিরা যেনো বিদেশি আইনজীবী রাখতে পারেন এ নিয়ে সরকারের সাথে তাদের আলোচনা চলছে।








