চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ত্রীর সঙ্গে অভিমানে বাড়ি ছেড়ে ফিরলেন ৩২ বছর পর!

এস কে রাসেল by এস কে রাসেল
4:17 অপরাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
অভিমানে বাড়ি ছেড়ে যাওয়া ব্যক্তি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক সমস্যা নিয়ে স্ত্রীর সঙ্গে অভিমান করে বাড়ি ছাড়েন মো. মুর্শিদ মিয়া (৭০) নামের এক ব্যক্তি। এরপর কেটে যায় দীর্ঘ ৩২ বছর। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের মাধ্যমে তাকে চিনতে পারেন স্বজনরা। পরে পুলিশ প্রশাসনের সহায়তায় বাড়ি ফিরেন মুর্শিদ মিয়া। বাড়ি ফিরলেও যার সাথে অভিমান করে বাড়ি ছাড়েন নেই সেই প্রিয়তমা স্ত্রী। অনেক বছর অপেক্ষা করে তিনিও চলে গেছেন অন্যজনের হয়ে।

বলছিলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মো. মুর্শিদ মিয়ার কথা। তিনি ওই গ্রামের মৃত শাহিদ ব্যাপারির ছেলে।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া থানা পুলিশের সহযোগিতায় বাড়ির স্বজনেরা তাকে পাশ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে বাড়ি নিয়ে আসেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান টিটু তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক পোস্ট দিলে বিষয়টি জানাজানি হয়।

পুলিশ জানায়, পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তার বাড়ি পাশ্ববর্তী নরসিংদী জেলার বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামে। সেই গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতেন মুর্শিদ মিয়া। বেশ কয়েক মাস ধরে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন মুর্শিদ। এরই মধ্যে নিজের বাড়িতে ফেরার ইচ্ছার কথা জানান তিনি। বাড়ির ঠিকানা বলেন কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায়। ঠিকানা অনুযায়ী খোঁজখবর শুরু করেন ওই এলাকার লোকজন ও পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মোবারক হোসেন। এরই ধারাবাহিকতায় ধুকুন্দি গ্রামের একজন ফেসবুকে মুর্শিদ মিয়াকে নিয়ে একটি পোস্ট করেন। এর ফেসবুক পোস্টের কল্যাণে মুর্শিদ মিয়ার স্বজনরা তাকে চিনতে পারেন। পরে রোববার (৮ সেপ্টেম্বর) মুর্শিদের ভাতিজাসহ বেশ কয়েকজন সেখানে গিয়ে তাকে নিয়ে বাড়িতে ফিরে আসেন।

পাকুন্দিয়া থানার পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা মোবারক হোসেন জানান, সেখানে মুর্শিদ মিয়া শ্রমিকের কাজ করতেন। তা থেকে জমানো সাড়ে চার লাখ টাকা কিছুদিন আগে পাশের গ্রামের একটি মসজিদে দান করেন তিনি। এরপর ওই এলাকায় সাবার কাছে পরিচিত মুখ হয়ে উঠেন মুর্শিদ।

ভাতিজা আবদুল হাকিম জানান, প্রায় ৩২ বছর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে অভিমান করে বাড়ি ছাড়েন মুর্শিদ মিয়া। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পায়নি। একপর্যায়ে বাড়ির লোকজন ও তার স্ত্রী তাকে পাওয়ার আশা ছেড়ে দেন। এক সময় স্ত্রীও চলে যান।

তিনি আরও জানান, সম্প্রতি নরসিংদী জেলার বেলাব উপজেলার এক ব্যক্তি ফেসবুকে মুর্শিদ মিয়ার ছবিসহ পোস্ট করেন। সেই পোস্টটি আমাদের গ্রামের কয়েকজনের নজরে পড়ে। পরে যোগাযোগ করা হয় পোস্ট দাতা ব্যক্তির সাথে। দীর্ঘদিন পর চাচাকে ফিরে পেয়ে আমরা আনন্দিত। চাচার বউ-সন্তান কেউ নেই। রয়েছে অনেক জমাজমি। চাচা যাতে জীবনের শেষ সময়টা ভালো করে কাটাতে পারেন আমরা সেই চেষ্টা করছি। বয়োবৃদ্ধ মুর্শিদ মিয়া চাচার জন্য সবাই দোয়া করবেন। যেন জীবনের শেষ সময়টা ভালো কাটাতে পারেন তিনি।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু বলেন, ফেসবুকের কল্যাণে নিখোঁজের ৩২ বছর পর নিজ বাড়িতে ফিরে এসেছেন মুর্শিদ মিয়া। রোববার দুপুরে তিনি বাড়ি ফিরেন। মুর্শিদ মিয়া ও তার স্বজনেরা যখন আমাদের থানায় আসেন এমন একটি ছবি আমি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছিলাম। এ থেকেই ঘটনাটি সবার নজরে আসে।

Tags: কিশোরগঞ্জের পাকুন্দিয়া
Previous Post

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে সরকার: ফরাসি রাষ্ট্রদূতকে জ্বালানি উপদেষ্টা

Next Post

বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারকে আদানি গ্রুপের কঠোর বার্তা

Next Post
বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে হিব্রু ভাষায় লেখা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বকেয়া পরিশোধে অন্তর্বর্তী সরকারকে আদানি গ্রুপের কঠোর বার্তা

অভিযুক্ত পুলিশ কর্মকর্তার ছবি, অভিযোগের পরিপ্রেক্ষিতে বরখাস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মরদেহ পোড়ানোর অভিযোগে অভিযুক্ত সেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT