চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে রেকর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:34 পূর্বাহ্ন 09, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
ব্যক্তির হাতে ডলার নোট গোনা হচ্ছে, অর্থনৈতিক পরিস্থিতির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসী আয়ে রেকর্ড গড়েছে সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে। এতে চলতি সেপ্টেম্বর মাসে এযাবৎকালের সর্বোচ্চ প্রবাসী আয় আসার সূচনা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, প্রথম সাত দিনে প্রবাসী আয় এসেছে ৫৪ কোটি ৪৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার।

রবিবার (৮ সেপ্টেম্বর) প্রবাসী আয়ের তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৫৩৪ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসাবে প্রবাসীরা প্রতিদিন প্রবাসী আয় পাঠিয়েছেন ৯ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আগের মাস আগস্টে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ হাজার ৩৭ লাখ ৯২ হাজার ৩৩৩ ডলার। আর আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৪ কোটি ৪৪ লাখ ৭৮ হাজার ৩৩৩ ডলার।

তথ্য বলছে, করোনা পরবর্তী এ যাবৎ কালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা সংহতি জানিয়ে প্রবাসী আয় কমিয়ে দেয়। এজন্য জুলাই মাসসহ আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কমে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর প্রবাসীদের অর্থ পাঠানো প্রবাহ বেড়ে যায়।

এর ফলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে যায়। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোরা মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার।

আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।

Tags: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
Previous Post

পর্তুগালকে জিতিয়ে আরও একটি বিশ্বরেকর্ড রোনালদোর

Next Post

ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম, উত্তাল ইসলামাবাদ

Next Post
ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম, উত্তাল ইসলামাবাদে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে মুক্তি দিতে আল্টিমেটাম, উত্তাল ইসলামাবাদ

বাংলাদেশে ছাত্র জনতার গণঅভ্যুত্থান, ৫ জুন থেকে ৫ আগস্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

৫ জুন থেকে ৫ আগস্ট: ছাত্র জনতার গণঅভ্যুত্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT