চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি আরবে গ্রেপ্তার সাত বাংলাদেশিকে মুক্তি দেয়া হবে

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
8:13 অপরাহ্ন 08, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি আরবের পতাকা উড়ছে, পাসপোর্ট ও তারের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের স্মরণে সৌদি আরবের আবহা অঞ্চলে দোয়া মাহফিলের অনুষ্ঠান আয়োজন করে গ্রেপ্তার সাত বাংলাদেশিকে মুক্তির ব্যবস্থা নেয়া হয়েছে। সেখানে সৌদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ডাক্তার মোজাম্মেল হোসেন, জয়নাল আবেদীনসহ সাত জন প্রবাসী বাংলাদেশি গ্রেপ্তার হয়েছিলেন। 

জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেটর এন এস আই কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তারকৃত সাতজনকে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে আইনি সহায়তার মাধ্যমে মুক্ত করে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, ব্যাপক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তাদের মুক্তির ব্যবস্থা করে আগামী এক সপ্তাহের মধ্যেই দেশে ফেরত পাঠানো যাবে।

সৌদি আরবে রাজনৈতিক সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় এই ধরনের অনুষ্ঠানকে আইনশৃঙ্খলা পরিপন্থি বলে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। সৌদি আইনশৃঙ্খলা বাহিনী কাছে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কোন ধরনের সাজা না হওয়ায় মুক্ত করা ত্বরান্বিত হয়েছে বলে জানান জাহিদুল ইসলাম। তিনি সৌদি সরকারের আইনশৃঙ্খলাকে মেনে চলার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানান।

এদিকে তাদের মুক্ত করার বিষয়ে জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সৌদি আরব বিএনপি’র আহ্বায়ক মুকিব আহমেদ আলী মুকিব, সদস্য সচিব মনিরুজ্জামান তপন, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বৃহত্তর কুমিল্লা সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সমিতি, বরিশাল সমিতি, চট্টগ্রাম সমিতিসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।

Tags: বৈষম্য বিরোধী আন্দোলনসৌদি আরব
Previous Post

শেষ মুহূর্তে গোল হজম করে হারল বাংলাদেশ

Next Post

একযোগে ১৬৮ বিচারককে বদলি

Next Post
বাংলাদেশের বিচারকদের বদলি সংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

একযোগে ১৬৮ বিচারককে বদলি

গণবিজ্ঞপ্তি মানবাধিকার বিভাগে, গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে. Channel i News - চ্যানেল আই নিউজ

গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণবিজ্ঞপ্তির সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT