সাধারণ ক্ষমা ঘোষণার পর প্রবাসী অবৈধ বাংলাদেশীদের বৈধ করার প্রক্রিয়া সহজ করতে দুবাই ইমিগ্রেশনে হেল্পডেস্ক চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট। এই হেল্পডেস্কের মাধ্যমে বিভিন্ন দিকনির্দেশনা ও সহযোগিতা পাচ্ছেন অবৈধ অভিবাসী বাংলাদেশীরা। এছাড়া দেশটির শ্রমিক আমদানিকারক কোম্পানির সাথেও বাংলাদেশী অবৈধ অভিবাসীদের ব্যাপারে আলোচনা করেছে বাংলাদেশ মিশন।








