চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুয়ারেজের বিদায়ী ম্যাচে মেসির বার্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:22 অপরাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি বিদায়ী ম্যাচে দর্শকদের অভিবাদন জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাগুয়ের বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা আগেই দিয়ে রেখেছিলেন উরুগুয়ে তারকা লুইস সুয়ারেজ। সেই ম্যাচের মধ্যে দিয়েই অবসর নিয়েছেন ৩৭ বর্ষী ফরোয়ার্ড। গোলশূন্য ড্রয়ের ম্যাচ শেষে আবেগি সুয়ারেজ ভেঙে পড়েন কান্নায়। ম্যাচে ফল ছাপিয়ে সবার চোখ ছিল সুয়ারেজের ওপর। বিদায় জানাতে অনেকেই আসেন মাঠে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ভিডিও বার্তায় শুভকামনা জানান বন্ধু মেসিও।

সুয়ারেজের এই বিদায়ী অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক ছিল বন্ধু লিওনেল মেসির আবেগপ্রবণ বার্তা। রেকর্ড করা ভিডিওতে মেসি বলেছেন, ‘বিশেষ এই দিনে আমি তোমার জন্য এই ভিডিও রেকর্ড করেছি। এটা তোমার, তোমার পরিবারের, উরুগুয়ের এবং সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য উল্লেখযোগ্য এবং বিশেষ একটি দিন। তুমি জাতীয় দলকে এবং দেশকে যা দিয়েছ, সে জন্যও এটি উল্লেখযোগ্য।’

‘আমি জানি এই সিদ্ধান্ত নেয়া কতটা কঠিন। কারণ, উরুগুয়ের জন্য খেলাটা তোমার কাছে কী অর্থ বহন করে, সেটা আমি জানি। আমি আশা করব, যে শ্রদ্ধার্ঘ্য তোমাকে দেয়া হচ্ছে, তা তুমি উপভোগ করবে। আমি যা বললাম, তুমি তার চেয়েও বেশি যোগ্য। কারণ, শেষ মুহূর্ত পর্যন্ত তুমি সবকিছু উজাড় করে দিয়েছ। আজ যারা সেখানে উপস্থিত আছে, তুমি তাদের জন্য বিশাল এক উত্তরাধিকার রেখে যাচ্ছ।’

১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উরুগুয়ের শীর্ষ গোলদাতা হয়ে বিদায় নিচ্ছেন সুয়ারেজ। এপর্যন্ত ১৪২ ম্যাচে তার গোল ৬৯টি।

ক্লাব ফুটবলে স্প্যানিশ লা লিগার ক্লাব বার্সেলোনাতে লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের সঙ্গে জুটি গড়ে খেলেছেন বহুদিন। তার আগে ছিলেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলে। বর্তমানে মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রের মেজর সকারের ক্লাব ইন্টার মিয়ামির আছেন উরুগুয়ের হয়ে চার বিশ্বকাপে অংশ নেয়া তারকা।

Tags: উরুগুয়েপ্যারাগুয়েমেসিলিড স্পোর্টসসুয়ারেজ
Previous Post

বাড়ছে শাকিবের ‘হারল্যান স্টোর’র জনপ্রিয়তা, চালু হচ্ছে দেড় হাজার আউটলেট

Next Post

‘স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবন হবে জাদুঘর’

Next Post
নেতৃত্বের সঙ্গে সাংবাদিকদের বৈঠক, গণভবনে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্বৈরাচারের পরিণতির নিদর্শন হিসেবে গণভবন হবে জাদুঘর’

বাংলাদেশি নারী শিক্ষার্থী সবুজ প্রকৃতির মাঝে হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

শতাব্দীর সাহায্যে এগিয়ে আসুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT