চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বাস্থ্য সংস্কারে গঠিত কমিটি প্রত্যাখ্যান করে ১০০১ চিকিৎসকের বিবৃতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:22 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
চিকিৎসকরা স্বাস্থ্য সংস্কার ও গঠিত কমিটি প্রত্যাখ্যান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রয়োজনীয় সংস্কার, চিকিৎসাসেবার গুণগত মানোন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য বিশেষজ্ঞ প্যানেল কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বৈষম্যের শিকার চিকিৎসক সমাজ। তবে, কমিটিতে মনোনীত সদস্যদের এক-এগারোর কুশীলব বলে আখ্যা দিয়ে গঠিত কমিটি প্রত্যাখ্যান করেছেন তারা।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) কমিটি প্রত্যাখ্যানের ঘোষণা সংক্রান্ত ১০০১ জন চিকিৎসকের একটি বিবৃতিতে বলা হয়, ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন ও আত্মত্যাগের বিনিময়ে গত ৫ আগস্ট দেশে এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নবজাগরণ হয়েছে। হাজার হাজার ছাত্র-জনতা আত্মাহুতি দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছে। ঠিক সেই বাস্তবতায় দাঁড়িয়ে স্বাস্থ্য কাঠামো সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

প্যানেলের আহ্বায়ক ১/১১ এর সুবিধাভোগী উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের সদস্যদের দেখে বিস্মিত ও হতবাক। এই প্যানেলের সদস্যসচিব ফ্যাসিস্ট সরকারের ধারক ও বাহক। অন্যান্য বেশিরভাগ সদস্যরা সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী। আমরা দ্বর্থহীন ভাষায় বলতে চাই, এ ঘোষিত কমিটি ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থি। চিকিৎসক সমাজ এ কমিটিকে প্রত্যাখ্যান করছে।

বৈষম্যের শিকার চিকিৎসকের পক্ষে এ বিবৃতিতে স্বাক্ষর করেছেন অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, অধ্যাপক ডা. বায়েছ ভূঁইয়া, অধ্যাপক ডা. মওদুদুল আলামগীর পাভেল, ডা. খুরশিদ জামিল চৌধুরী, অধ্যাপক ডা. এন এ কামরুল আহসান, অধ্যাপক ডা. আজিজ রহিম, অধ্যাপক ডা. শামিমুর রহমান, ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, ডা. রফিকুল হক বাবলু, অধ্যাপক ডা. হারুন-আল-রশিদসহ ১০০১ চিকিৎসক।

বিবৃতিতে বলা হয়েছে, আমরা বলতে চাই, অতিদ্রুত এ কমিটি বাতিল করে ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠন করে আন্দোলনের চেতনাকে বাস্তবায়ন করুন।

Tags: চিকিৎসক
Previous Post

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post

নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন সিরাজগঞ্জের নদী তীরবর্তী বাসিন্দারা

Next Post
নদী ভাঙনে সিরাজগঞ্জের নদী তীরবর্তী এলাকা ক্ষতিগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নদী ভাঙনে নিঃস্ব হচ্ছেন সিরাজগঞ্জের নদী তীরবর্তী বাসিন্দারা

নিরাপত্তাহীন যুবকের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT