চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রদ্রিগোর গোলে জয়ে ফিরল ব্রাজিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:27 পূর্বাহ্ন 07, সেপ্টেম্বর 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার বিশ্বকাপের পর থেকেই পারফরম্যান্সের ধারাবাহিকতা দেখাতে পারছিল না ব্রাজিল। লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ পাঁচ ম্যাচে জয় কেবল একটি। অবশেষে ইকুয়েডরের সঙ্গে জিতে হারের বৃত্ত থেকে বের হয়ে এসেছে ডোরিভাল জুনিয়য়ের দল।

ব্রাজিলের ঘরের মাঠ কৌতো পেরেইরা স্টেডিয়ামে শনিবার সকালে ইকুয়েডরকে ১-০তে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড রদ্রিগো। জয়ে পয়েন্ট টেবিলের ৪ উঠে এসেছে সেলেসাও দল। সাত ম্যাচে ৩টি করে জয়-পরাজয় ও এক হারে তাদের পয়েন্ট ১০।

সমান ম্যাচ খেলে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় উরুগুয়ে। তৃতীয় কলম্বিয়ার সংগ্রহ ৬ ম্যাচে ১২ পয়েন্ট। লাতিন আমেরিকা অঞ্চল থেকে পয়েন্ট টেবিলে শীর্ষ ছয় দল সরাসরি ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে-অফ।

ম্যাচে ৫৮ শতাংশ সময় বল দখলের লড়াইয়ে এগিয়ে থেকে গোলের জন্য ১০টি শট নিয়ে কেবল ৩টি লক্ষ্যে রাখতে পারে ব্রাজিল। যার একটিতে সফলতা এনেছেন রদ্রিগো। অন্যদিকে, ইকুয়েডরের ৯ শটের মধ্যে ২টি ছিল লক্ষ্যে।

ঘরের মাঠে তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় ব্রাজিল। রদ্রিগোর ফ্রি কিকে পেনাল্টি স্পটের কাছ থেকে হেড লক্ষ‍্যে রাখতে পারেননি লুইস এইহিক। ক্রসবার ঘেঁষে বেরিয়ে যায় বল।

নয় মিনিট পর ডি বক্সের বাইরে থেকে রদ্রিগোর শট ফেরান ইকুয়েডর গোলরক্ষক হেরমান গালিনদেস। ৩০ মিনিটে আর রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডকে ঠেকাতে পারেননি তিনি। লুকাস পাকুয়েতার কাছ থেকে বল পেয়ে চমৎকার ফিনিশিংয়ে প্রতিপক্ষের জালে বল জড়ান রদ্রিগো।

দ্বিতীয়ার্ধে বেশ করেকবার আক্রমণে গেলেও সফলতা আসেনি সেলেসাওদের। শেষপর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়খরা কাটায় ব্রাজিল।

Tags: ২০২৬ সালের বিশ্বকাপ বাছাইইকুয়েডরব্রাজিলভিনিসিয়াসরদ্রিগোলিড স্পোর্টস
Previous Post

ভাঙা পাঁজর প্রসঙ্গে যা বললেন সালমান

Next Post

মেয়াদ শেষ করেই বাংলাদেশ ছাড়বেন গামিনি

Next Post
গামিনি পাঁচ মাস পর কর্মস্থলে ফিরছেন, পাঞ্জাবের একটি অনুষ্ঠানে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়াদ শেষ করেই বাংলাদেশ ছাড়বেন গামিনি

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT