চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে গল্পের মাস্টারমাইন্ড ফারুকী!

চরকিতে স্ট্রিমিং হচ্ছে রবিউল আলম রবির ‘ফরগেট মি নট’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
প্রেমিক ও প্রেমিকা বনজঙ্গলে বসে, পাশে একটি পোষা বিড়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টায় ওটিটি প্লাটফর্ম চরকিতে মুক্তি পেল বহুল প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। ২ সেপ্টেম্বর প্রকাশিত ট্রেলারে যে টানাপোড়েনের আভাস পেয়েছিলেন দর্শকরা, সেই ঘটনাগুলো পরিস্কার হবে তাদের কাছে।

ট্রেলার দেখে আগেই দর্শকরা কিছুটা হলেও আঁচ করেছেন,মৃত্যু ও স্মৃতি এই গল্পের গুরুত্বপূর্ণ বিষয়। এখানে এক মায়ের কণ্ঠে তার ছেলের জন্য বলতে শোনা যায়,‘যে মা তাকে এত কষ্ট করে ছোট থেকে এত বড় করল, ছাদ থেকে লাফ দেয়ার আগে সে একবারও সেই মায়ের কথা ভাবল না?’

ঊনলৌকিক ও ক্যাফে ডিজায়ার-এর মতো আলোচিত অ্যান্থলজির পরিচালক রবিউল আলম রবি। ‘ফরগেট মি নট’ নিয়ে তিনি বলেন, একটা সরল প্রেমের গল্প নিয়ে চরিত্র প্রধান একটা ফিল্ম বানানোর চিন্তা করছিলাম আমি, তখন ফারুকী ভাইয়ের কাছে এই গল্পের মূল আইডিয়াটা শুনি। ফারুকী ভাই এত সুন্দর করে বললেন, আমি প্রথমবার শুনেই অভিভূত হয়ে যাই। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুজন মানুষ হারিয়ে ফেলা ভালোবাসা আবারও খুঁজে নেয়ার অভিযাত্রায় জড়িয়ে পড়ে। উন্মোচিত হয় সম্পর্কের মাঝে লুকিয়ে থাকা কিছু অস্বস্তিকর ও অজানা সত্য। ‘ফরগেট মি নট’ একইসঙ্গে স্মৃতিচারণ, অপরাধবোধ ও অনুধাবনের গল্প।

ওয়েব ফিল্মটির অর্থী চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, ফাহিম চরিত্রে আছেন ইয়াশ রোহান, ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন মর্তুজা চরিত্রে, আর ফাহিমের মায়ের চরিত্রে আছেন বিজরী বরকতউল্লাহ।

নিজের চরিত্র নিয়ে ইয়াশ রোহান বলেন, ফাহিম তার পছন্দের কাজ নিয়ে খুব উৎসাহী। সে তার ভালোলাগাকে গুরুত্ব দিতে চায়। কিন্তু একইসঙ্গে চরিত্রটির উদাসীনতাও আছে। যার ফলে বন্ধু–স্বজন, মা, পছন্দের মানুষের সঙ্গে তার দুরত্ব তৈরী হয়। এই দুরত্ব তার জীবনের সমস্যা আরও বাড়িয়ে দেয় এবং এর থেকে সৃষ্ট সমস্যারও মুখোমুখি হতে হয় ফাহিমকে।

চরকি জানাচ্ছে, ভিশন প্রেজেন্টস চরকি অরিজিনাল ফিল্ম ‘ফরগেট মি নট’ মেহজাবীন ও ইয়াশ রোহানের চরিত্রের প্রেম, অভিমান, বিরহ ও অনুভূতির বহিঃপ্রকাশ স্পর্শ করেছে দর্শকদের। একইসঙ্গে ওয়েব ফিল্মটির গল্পেও নতুনত্বের আলোচনা করছেন তারা।

‘ফরগেট মি নট’ ওয়েব ফিল্মটি ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের চতুর্থ ফিল্ম। এর আগে প্রজেক্টটির ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী’ এবং ‘কাছের মানুষ দূরে থুইয়া’ ওয়েব ফিল্মগুলো হয়েছে তুমুল জনপ্রিয়। ‘মিনিস্ট্রি অফ লাভ’ প্রজেক্ট থেকে ১২টি সিনেমা মুক্তি পাবে। সবগুলো সিনেমারই পৃষ্ঠপোষক ভিশন।

Tags: ইয়াশ রোহানইরফান সাজ্জাদওটিটিচরকিফাহিমবিজরী বরকতউল্লাহমেহজাবীন চৌধুরীলিড বিনোদন
Previous Post

বিডিআর বিদ্রোহ নিয়ে প্রথমবার মুখ খুললেন মইন ইউ আহমেদ

Next Post

আমাদের জাতীয় সংগীত এবং কিছু কথা

Next Post
বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের সময় শিশু ও তরুণদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

আমাদের জাতীয় সংগীত এবং কিছু কথা

শাজাহান খান হাস্যোজ্জ্বল মুখের ছবি, চ্যানেল আই অনলাইন লোগো সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হেসে হেসে ছাত্রদের মৃত্যু নিয়ে "কটাক্ষ" করা সেই শাজাহান খান গ্রেপ্তার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT