চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগ দেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচি

এনটিআরসি’র নিয়োগ প্রত্যাশী শিক্ষক পরিষদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:29 পূর্বাহ্ন 06, সেপ্টেম্বর 2024
in শিক্ষা
A A
নিয়োগ সনদধারীরা অবিলম্বে নিয়োগের জন্য অবস্থান কর্মসূচি পালন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধন সনদধারীদের অবিলম্বে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর বিশেষ গণবিজ্ঞপ্তি প্রস্তাবের বিরোধিতা করে তা বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১-১২তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে চাকরি প্রত্যাশীরা।

বৃহস্পতিবার ইস্কাটনে এনটিআরসিএর প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

১ম-১২তম চাকরি প্রত্যাশীরা বলছে, আওয়ামী ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দিপু মনি ও ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল গোটা শিক্ষা ব্যবস্থাকে শুধু ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দেয়নি, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, এনটিআরসিএ’র চেয়ারম্যান সহ সকল কর্মচারী একসাথে যোগসাজশে যে চরম নির্লজ্জ দূর্নীতি ও স্বজনপ্রীতি করেছে।

এক চাকরি প্রত্যাশী বলেন, একজনের সনদ অন্য জনে ব্যবহার করে চাকরি করছেন। অর্থাৎ যিনি পাস করছেন তার রোল নম্বর ভিন্ন ব্যক্তি ব্যবহার করছেন।  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশিত হয়েছে সাবেক এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের স্বীকার করেছেন ৬০ হাজারের বেশি জাল সনদ ধারী নিয়োগ পেয়েছে। আমাদের হিসেবে এই সংখ্যা কয়েকগুণ হবে। জনপ্রতি জাল সনদ ২ লক্ষ ও এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি দিতে ৬/৮ লক্ষ টাকায় চাকরি দিয়েছেন। তাদের হিসেবে ৪৮ হাজার কোটি টাকারও বেশি বাণিজ্য করেছেন।

আরেক চাকরি প্রত্যাশী জানান, জাতীয় সংসদে মহিবুল হাসান নওফেল বলেছেন ৯৯ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এ বছর। অথচ ৩১ মার্চ, ২০২৪ ইং তারিখে যে বিঞ্জপ্তি দিয়ে সুপারিশ করছে তাতে ২০/২২ হাজার শিক্ষক সুপারিশ পেয়েছে বাকী ৭৭/৭৮ হাজার শিক্ষক গোপনে অর্থের বিনিময়ে নিয়োগ দিয়েছেন এটা স্পষ্ট। কখনও ৩৫ এর বেশি বয়সের কাওকে চাকরি দিবে না বলা হলেও ৪র্থ গণবিঞ্জপ্তিতে ১ম-৫ম ব্যাচের ৪৪০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। যাদের কারোরই বয়স ৩৫ এর নীচে হবে না। অথচ আমরা যখন পাস করেছি তখন কারোরই বয়স ৩০ বছর হয়নি। এমনকি ১২/৬/২০১৮ ইং তারিখের আগে যারা পাস করেছি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তাদের বয়স আজীবন বলবৎ থাকবে।

Tags: কর্মসূচি পালনবেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ
Previous Post

মোহাম্মদপুর থেকে শর্টগান ও গুলি উদ্ধার

Next Post

শ্বেতপত্র কমিটি জনগণের পরামর্শ গ্রহণের উদ্যোগ নিয়েছে

Next Post
শ্বেতপত্র কমিটির প্রতিবেদন বই, বাংলা ভাষায় লেখা. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্বেতপত্র কমিটি জনগণের পরামর্শ গ্রহণের উদ্যোগ নিয়েছে

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

টাঙ্গাইলে চাচা-ভাতিজাকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT