চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্যা দুর্গতদের সাহায্যার্থে যেভাবে এগিয়ে এলো বিভিন্ন ব্র্যান্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 অপরাহ্ন 05, সেপ্টেম্বর 2024
in তথ্যপ্রযুক্তি, বাংলাদেশ
A A
বন্যা দুর্গত এলাকা ও উদ্ধার কাজের ছবি, জলাবদ্ধতা ও ত্রাণ কার্যক্রম. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের পূর্বাঞ্চলে ঘটে যাওয়া ভয়াবহ বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত হয়েছে। ভারি বর্ষণ ও উজান থেকে ধেয়ে আসা পানিতে ৭৭টি উপজেলা তলিয়ে যায়, ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ৫.২ মিলিয়নেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন অনেকে। বাড়িঘর ও নিজের সহায় সম্বল সব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে অসংখ্য কমিউনিটি ও বাসিন্দা।

এমন পরিস্থিতিতে আশার আলোর উদয় হয়; সামনে আসতে থাকে বিভিন্ন ব্র্যান্ডের মন জয় করার মতো কিছু উদ্যোগের গল্প।

বন্যার্তদের সাহায্য করতে অনেক সংস্থা, এনজিও এবং স্বেচ্ছাসেবীরা এগিয়ে আসে। সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ছিল আই স্মার্ট ইউ টেকনোলজি বিডি লিমিটেড। তবে তাদের সাহায্য প্রদানের পদ্ধতি ছিল অন্যদের থেকে আলাদা।

আই স্মার্ট ইউ নিজেদের চেষ্টা শুধুমাত্র প্রতিষ্ঠানের অনুদানের মধ্যে সীমাবদ্ধ রাখেনি; বরং তারা প্রতিষ্ঠান হিসেবে একটি ভিন্নধর্মী কৌশল অবলম্বন করে। এই প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মী থকে শুরু করে ডিস্ট্রিবিউশন পার্টনারসহ সবাই এই ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

এছাড়া, সকল কর্মী তাদের একদিনের বেতন অনুদান হিসেবে প্রদান করেন। এমনকি এই ব্র্যান্ডের অন্যান্য অঙ্গপ্রতিষ্ঠান, যেমন- টেকনো, আইটেল এবং ইনফিনিক্স এর মতো মোবাইল ব্র্যান্ডগুলোও এই প্রচেষ্টায় আর্থিকভাবে অবদান রেখেছে। এই সম্মিলিত প্রচেষ্টা সমাদৃত হয়েছে। অনেকগুলো ব্র্যান্ডের সম্মিলিত উদ্যোগ কীভাবে ইতিবাচক পরিবর্তন ত্বরান্বিত করে তার এক জ্বলন্ত উদাহরণ হয়ে থাকবে এই পদক্ষেপ।

বন্যা দুর্গতদের মধ্যে যাদের সাহায্য সবচেয়ে বেশি প্রয়োজন তাদের কাছে পৌঁছানো একটি বড় চ্যালেঞ্জ ছিল। আই স্মার্ট ইউ সেসব মানুষের কাছে পৌঁছানোর জন্য এর স্থানীয় কর্মী ও বাসিন্দাদের সাহায্য নেয়।

উদাহরণস্বরূপ, আব্দুল মতিন খসরু সরকারি কলেজের একজন শিক্ষক। তার সহায়তায় আই স্মার্ট ইউ বেশি ক্ষতিগ্রস্ত এবং এখনও ত্রাণ পৌঁছায়নি এমন এলাকা চিহ্নিত করে। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে প্রত্যন্ত অঞ্চলের বন্যার্তদের কাছে ত্রাণ নিয়ে পৌঁছে যায় এই প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক দল।

প্রত্যন্ত এবং দুর্গম এলাকায় খাদ্যপণ্য, ওষুধ, বিশুদ্ধ পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের মতো প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছানোর লক্ষ্যে প্রতিষ্ঠানটি জরুরি পরিবহনের ব্যবস্থা করে। এমনকি যেসব এলাকায় পানির স্তরের উচ্চতা বেশি ছিল সেখানে যাওয়ার জন্য নৌকা ব্যবহার করা হয়। এভাবেই আই স্মার্ট ইউ কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুরসহ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ অঞ্চলে পৌঁছে যায়। সময়োপযোগী পরিকল্পনা এবং কঠোর সংকল্পের কারণে সকল প্রতিবন্ধকতা কাটিয়ে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছানো সম্ভব হয়।

আই স্মার্ট ইউ ব্র্যান্ডের বন্যাকালীন সময়ের এই উদ্যোগ (ত্রাণ বিতরণ) অন্যান্য ব্র্যান্ডের জন্য একটি দুর্দান্ত উদাহরণ। দুর্যোগের সময় কীভাবে মানুষের পাশে দাঁড়াতে হয় এর উত্তম উদাহরণ হয়ে থাকবে এই প্রচেষ্টার গল্প। প্রতিষ্ঠানের কর্মীদের সম্পৃক্ত করে এবং স্থানীয় জনবলের সাহায্যে আই স্মার্ট ইউ সত্যিকারের ভুক্তভোগীদের খুঁজে বের করেছে এবং তাদের কাছে ত্রান নিয়ে পৌঁছে গেছে।

সঠিক পরিকল্পনা ও সদিচ্ছা না থাকলে এমনটা করা সম্ভব হতো না। এমন একটি নজির স্থাপন করে আই স্মার্ট ইউ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) বাস্তবায়নের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেছে।

Tags: টেকনোবন্যা
Previous Post

‘সেন্টমার্টিনে যেতে রেজিস্ট্রেশন করতে হবে’ এমন সিদ্ধান্ত হয়নি: পরিবেশ মন্ত্রণালয়

Next Post

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না মিরাজের

Next Post
প্রতিবাদী মানববন্ধনে নিহত মিরাজের ছবি ও স্মারক চিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হলো না মিরাজের

র‌্যাবের উদ্ধারকৃত শর্টগান ও গুলি, মোহাম্মদপুরে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুর থেকে শর্টগান ও গুলি উদ্ধার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT