চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হঠাৎ বৃষ্টি’র অনুপ্রেরণায় নাটকে জোভান-তটিনী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:32 অপরাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নাটকের দৃশ্যে জোভান ও তটিনী একসঙ্গে বই পড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বই দশকে প্রেম হতো কাজিন, সহপাঠী বা পাশের বাড়ি কিংবা মহল্লায়। যুগের পরিবর্তনে প্রেমও অনেকটা পাল্টেছে। এখনকার অধিকাংশ প্রেম হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে! পরিচালক ইমরাউল রাফাত সেই আগের প্রেমটিকে মডার্ন প্যাটার্নে তুলে ধরেছেন ‘হঠাৎ ভালোবাসা’ নাটকে।

এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সময়ের ব্যস্ততম দুই অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোভান এবং তানজিম সাইরা তটিনী। আরও অভিনয় করেছেন মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শাহবাজ সানী প্রমুখ।

ইমরাউল রাফাত জানান, সফট রোম্যান্টিক ধাঁচের নাটক এটি। বললেন, অনেক গল্পে কাজ করা হয়। কিন্তু এই গল্পটি আমার একটু বেশি প্রিয়। একটি থাই মুভি ও ‘হঠাৎ বৃষ্টি’ থেকে কিছুটা অনুপ্রাণিত হয়ে ‘হঠাৎ ভালোবাসা’ নির্মাণ করেছি। যারা কাজটি দেখবেন অন্যরকম ফিল পাবেন।

পরিচালক বলেন, শুটিং করেছিলাম কয়েকমাস আগে। জুলাইতে মুক্তির কথা থাকলেও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতা বিরাজ করায় মুক্তি পেছানো হয়। এখন ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হচ্ছে। এ কারণে নাটকটি মুক্তি দেয়া হচ্ছে। আশা করছি দর্শকরা অনুপ্রাণিত করবেন।

এমডি কামরুজ্জামানের প্রযোজনায় বৃহস্পতিবার কেএস এন্টারটেনমেন্টের ইউটিউবে মুক্তি পাবে ‘হঠাৎ ভালোবাসা’।

ইতোমধ্যে নাটকটির ট্রেলার প্রকাশিত হয়েছে। যেখানে দেখা গেছে, প্রেম-বিহরের মিশ্রণে জোভান-তটিনীকে। প্রকাশিত ট্রেলারটি দেখে দর্শকরা ‘হঠাৎ ভালোবাসা’ দেখার আগ্রহ পোষণ করে ইউটিউবে মন্তব্যে বলেছেন, অনেক এক্সাইটেড হয়ে আছেন। নাটকটি দেখার জন্য অধির আগ্রহে অপেক্ষায় আছেন।

Tags: আবদুল্লাহ রানাজোভানতটিনীমনিরা মিঠুশাহবাজ সানী
Previous Post

ইংল্যান্ড একাদশে ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা পেসার

Next Post

কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক দুই আইজিপি

Next Post
দুই সাবেক আইজিপি কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাঠগড়ায় দাঁড়িয়ে যা করলেন সাবেক দুই আইজিপি

আয়ুষ্মান-রাশমিকাকে নিয়ে ‘স্ত্রী ২’ নির্মাতার নতুন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আয়ুষ্মান-রাশমিকাকে নিয়ে ‘স্ত্রী ২’ নির্মাতার নতুন ছবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT