চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিভিন পৌলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, অস্বীকার অভিনেতার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:41 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in বিনোদন
A A
নির্বাচিত ব্যক্তির মুখের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগ উঠল জনপ্রিয় মালায়লম তারকা নিভিন পৌলির বিরুদ্ধে! এক নারীর অভিযোগ, অভিনয়ে সুযোগ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে গত বছর দুবাইয়ের একটি হোটেলে তাকে ধর্ষণ করেছেন নিভিন।

সেই নারীর আরও অভিযোগ, শুধু একা নিভিন পৌলি নয়, যৌন হেনস্থা চালিয়েছিলেন এক চলচ্চিত্র প্রযোজক ও আরও চার ব্যক্তি। তবে নিভিন তার বিরুদ্ধে ওঠা এই ধর্ষণের অভিযোগ মিথ্যা বলে জানিয়েছেন।

নিভিন বলেছেন, তিনি অভিযোগকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। জানা গেছে, পুলিশে অভিযোগ দায়ের করা ওই নারী এরনাকুলাম জেলার।

পুরো বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে নিজের প্রোফাইলে একটি পোস্ট করেছেন নিভিন পৌলি। নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লিখেছেন, ‘জানতে পারলাম, এক নারীকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে আমার বিরুদ্ধে। দয়া করে জেনে রাখুন ওই অভিযোগ পুরোপুরি মিথ্যা। এতটুকুও সত্যতা নেই সেই অভিযোগে। এই অভিযোগ যে ভুয়ো তা প্রমাণ করার জন্য যেখানে যেতে হয় যাব, যা করতে হয় করব। এর শেষ দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেব এবার। এখনের পর থেকে এই বিষয়ে বাকিটা আইন অনুযায়ী এগোনো হবে’।

২০১০ সালে ‘মালারভাদি আর্ট ক্লাব’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিভিন মালায়লাম চলচ্চিত্রে প্রবেশ করেন। পরে তিনি ‘তাত্তাথিন মারায়াথু’, ‘কায়ামকুলাম কছুন্নি’, ‘ব্যাঙ্গোলোর ডেজ’ ও ‘প্রেমাম’-এর মতো সিনেমার জন্য জনপ্রিয় হয়েছেন মালায়লাম ইন্ডাস্ট্রিতে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Previous Post

জামিনে মুক্তি পেলেন ‘সুইডেন’ আসলাম

Next Post

যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

Next Post
বাংলাদেশ আওয়ামী লীগ এর লোগো, পতাকা ও শ্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌথ অভিযানকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ

হাজী সেলিম হাসপাতালে ভর্তি, রিমান্ডে অসুস্থ অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমান্ডে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হাজী সেলিম

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT