চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক দুই আইজিপি রিমান্ডে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, অপরাধ, আদালত
A A
বিচারাধীন দুই সাবেক আইজিপি ও পুলিশ সদস্যদের রিমান্ডে নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পৃথক দুই হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হককে সাত দিন এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন।

এদিন ভোরে তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।

শুনানি শেষে বিচারক শহীদুল হকের সাত এবং আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শহীদুল হক উত্তরা থেকে গ্রেপ্তার হন। অন্যদিকে চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামে মামলা হওয়ায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।

ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি।

চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়।

জানা যায়, গত ১৯ জুলাই বিকেল ৪টায় মোহাম্মদপুর থানার বছিলা ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।

গত ১৩ জুলাই আমির হামজা নামে এক ব্যক্তি শেখ হাসিনা, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ সাতজনকে আসামি করে সিএমএম আদালতে এ ঘটনায় হত্যা মামলা করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী মামলাটি এফআইআর হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেন।

অন্যদিকে শহীদুল হককে রিমান্ডে নেওয়া হয় নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ২০ জুলাই রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকায় গাড়ি পার্কিং করতে গিয়ে গুলিবিদ্ধে হয়ে মারা যান ট্রাকচালক সুজন। এ ঘটনায় তার ভাই রফিকুল ইসলাম একটি হত্যা মামলা করেন।

একেএম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এ পদে ছিলেন। আইজিপি পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি সচিব পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) হিসেবেও কর্মরত ছিলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের ৩১তম মহাপরিদর্শক ছিলেন। ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে নিযুক্ত করা হয়। এর পূর্বে তিনি র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র‌্যাব) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান ছিলেন।

Tags: একেএম শহীদুল হকচৌধুরী আবদুল্লাহ আল মামুনমেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটরিমান্ডে
Previous Post

অর্থপাচার, প্রতারণা ও জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা

Next Post

এবারের দলবদল রেকর্ডই করল

Next Post
ফিফা বিশ্বকাপের খেলোয়াড়রা, রোনাল্ডো ও অন্যরা মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের দলবদল রেকর্ডই করল

কঙ্গোতে কারাগার থেকে পালানোর সময় নিরাপত্তা বাহিনী ও বন্দীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কঙ্গোতে কারাগার থেকে পালাতে গিয়ে ১২৯ বন্দীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT