চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের মানুষকে ডাক বিভাগের সেবা সর্ম্পকে আরো জানাতে বললেন উপদেষ্টা নাহিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:23 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in বাংলাদেশ
A A
ডাক বিভাগের সেবা সম্পর্কে আলোচনা ও উপদেষ্টা নাহিদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে জনগণকে সেবা প্রদানের নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে।

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকায় আগারগাঁওয়ে ডাক অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় কালে উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এসব কথা বলেন।

তিনি বলেন, যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতার গণঅভ্যুত্থান ঘটেছে, জনগণ রক্ত দিয়েছে, আমরা যেন তা ভুলে না যাই। গণ‌অভ্যুত্থানের সেই স্পিরিট মাথায় রেখেই জনগণের অধিকার প্রতিষ্ঠায় এবং সেবা প্রদানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে ডাক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

উপদেষ্টা বলেন, ডাক অধিদপ্তর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, তারা অনেক কাজ করছে কিন্তু মানুষ সে বিষয়গুলো জানে না। দেশের মানুষকে ডাক অধিদপ্তরের কাজ সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যেহেতু এটি মানুষের আস্থার একটি জায়গা এবং এর প্রতিষ্ঠানিক রূপ অনেক আগে থেকেই ছিল তাই ডাক বিভাগকে যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকায়ন করার কথা ভাবা হচ্ছে।

উপদেষ্টা আরও বলেন, যেহেতু একটা অভ্যুত্থানে ছাত্র জনতার রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি, এখানে কেউ নায়ক মহানায়ক নয়, জনগণই এ অভ্যুত্থানের মহানায়ক। সেই বাংলাদেশকে নিয়ে সবাই স্বপ্ন দেখছে। অনেকেরই নানা রকম প্রত্যাশা রয়েছে। যেহেতু এই সুযোগটা এসেছে তাই ডাক বিভাগের কাঠামোগত সংস্কার করে নতুন করে সাজানোর কথা চিন্তা করা হচ্ছে।

মতবিনিমিয়কালে ডাক বিভাগের প্রতিষ্ঠান স্বতন্ত্র, কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামো, সেবা দানের প্রশাসনিক কাঠামো, জনবল, নেটওয়ার্কিং, প্রদত্ত সেবাসমূহ, সেবার বৈচিত্র্যসমূহ ও অর্জন এবং অগ্রযাত্রা বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ডা. মো. মুশফিকুর রহমান এবং ডাক অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীরা সভায় উপস্থিত ছিলেন।

Tags: ডাক অধিদপ্তরনাহিদ ইসলাম
Previous Post

এই জয় দেশের মানুষের মুখে হাসি ফোটাবে

Next Post

চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার, পুরোদমে চলবে সেবা কার্যক্রম

Next Post
অসুস্থ রোগীকে চিকিৎসা দিচ্ছেন ডাক্তার, হাসপাতালের বিছানায় রোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের আন্দোলন প্রত্যাহার, পুরোদমে চলবে সেবা কার্যক্রম

বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড়রা অনুশীলনে ব্যস্ত, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল যে-ই করুক, আমাদের আসলে গোল দরকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT