চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রামে পাহাড় কাটার বিরুদ্ধে বিশেষ অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:14 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in পরিবেশ
A A
বিশেষ অভিযান চালানো হচ্ছে পাহাড় কাটার বিরুদ্ধে চট্টগ্রামে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিশেষ নির্দেশনায় চট্টগ্রামে আজ পাহাড়-টিলা কর্তনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা ও খুলশী থানার আওতাধীন বিভিন্ন স্থানে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানমের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তর, জেলা প্রশাসন, চট্টগ্রাম, পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম এবং চট্টগ্রাম পুলিশ বিভাগের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে পাহাড় কাটার প্রমাণ মেলায় আকবর শাহ থানার লেকসিটি এলাকায় সিডিএ প্রকৌশলী ইলিয়াসের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেওয়া হয়েছে। হারবাতলী এলাকায় মোবাইল কোর্টে দুই ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দক্ষিণ খুলশী এলাকায় মোবাইল কোর্টে মোঃ মাইদুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে, যা তিনি পরিশোধ করেছেন।

এছাড়া রূপনগর ও ইমামনগরে পাহাড় কাটার প্রস্তুতি হিসেবে গাছপালা পরিষ্কার করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। মিরপুর আবাসিক এলাকায় রাস্তা নির্মাণের জন্য পাহাড় কাটার প্রমাণ মেলায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানকালে স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব জহুরুল ইসলাম (জসিম) এর নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন যাবৎ উপরিউক্ত এলাকায় পাহাড় কর্তন করছে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। ইতোপূর্বে এই সিন্ডিকেটের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজকের অভিযানে জাতীয় ও স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বেলার প্রতিনিধি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তরকে এ ধরণের অভিযান অব্যাহত রাখতে নির্দেশ প্রদান করা হয়েছে। মাইকিং করে স্থানীয় লোকজনকে পাহাড় কর্তনের বিরুদ্ধে প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকতে বলা হয়েছে। পাহাড় কর্তন সংক্রান্ত কোন তথ্য পেলে পরিবেশ অধিদপ্তরকে তৎক্ষণাৎ অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

Tags: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীপাহাড় কাটাসৈয়দা রিজওয়ানা হাসান
Previous Post

কাবাডি ফেডারেশন থেকে হাবিবুর রহমানকে সরানো হল

Next Post

সাকিব-মুশফিকদের নিয়ে যা বললেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিব-মুশফিকদের নিয়ে যা বললেন শান্ত

বাংলাদেশ ও কুয়েতের প্রতিনিধিদের মধ্যে সাক্ষাৎ ও চুক্তি স্বাক্ষর. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ থেকে আরও 'দক্ষ কর্মী' নেবে কুয়েত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT