চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিডিআর হত্যাকাণ্ডের ‘আসল রহস্য’ উন্মোচিত করার আহ্বান বিএনপির

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:57 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
সচিবলায় ঘেরাও করে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে: মেজর হাফিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

বিএনপির পক্ষ থেকে বিডিআর (বর্তমান বিজিবি) হত্যাকাণ্ডের পুনরায় তদন্ত করে ‘আসল রহস্য’ উন্মোচিত করার আহ্বান করা হয়েছে।  

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দলটির পক্ষে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এ আহ্বান জানান।

মেজর (অব.) হাফিজ বলেন: ১৯৭১ সালে আমরা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কয়েকজন অফিসার মিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গড়ে তুলেছিলাম, আমাদের সৃষ্ট এই সেনাবাহিনী জনগণের আশা-আকাঙ্ক্ষাকে ধারণ করেছিল প্রতিটি আন্দোলনে-সংগ্রামে জনগণের সাথি হয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছিল। কিন্তু সেই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই প্রাথমিক পদক্ষেপ হলো এই বিডিআর হত্যাকাণ্ড।

২০০৯ সালে পিলখানায় বিডিআর সদর দপ্তরে ৫৭ জন সেনাবাহিনীর চৌকস অফিসারসহ মোট ৭৪জন নারকীয় হত্যাকাণ্ডের শিকার হন।

হাফিজ উদ্দিন আহমদ সংবাদ সম্মেলনে আরও বলেন: ওই বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অনেক নিরীহ ব্যক্তি শাস্তি পেয়েছে, আবার অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। অতি অল্প সময়ের মধ্যে তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দেখতে চান। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও শান্তি পাবে।

পুনরায় তদন্তের জন্য বিএনপি কোন সময়সীমা বেধে দেবে কিনা, এমন প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির এ নেতা বলেন: আমরা প্রয়োজনীয় সময় দিতে চাই এই তদন্ত কমিটিকে। আমরা আশা করি দ্রুত তারা তদন্তকাজ এবং বিচারের কাজ সম্পন্ন করবে। সময়সীমা বেঁধে দেয়া অত্যন্ত মুশকিল।

এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায়বিচারপ্রক্রিয়া শিগগিরই শুরু করা হবে বলে গতকাল সোমবার জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী।

Tags: বিএনপিবিডিআর হত্যাকাণ্ডমেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ
Previous Post

ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘অপরাজিতা বিল’ পাশ

Next Post

পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশী: তারেক রহমান

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশী: তারেক রহমান

বাংলাদেশ পুলিশ মহাপরিদপ্তরের কর্মকর্তা হাবিবুর রহমান. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবাডি ফেডারেশন থেকে হাবিবুর রহমানকে সরানো হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT