চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধর্ষণের দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘অপরাজিতা বিল’ পাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:53 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রতিবাদী নারী ও ফাঁসির দণ্ডের প্রতিবাদে ঝুলন্ত ফাঁসের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে ৩১ বছর বয়সী একজন ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ব্যাপক বিক্ষোভের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভায় ধর্ষণবিরোধী ‘অপরাজিতা বিল’ পাশ হয়েছে। 

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আনা ধর্ষণবিরোধী বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়। এর মধ্য দিয়ে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোন সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার।

অপরাজিতা বিল কী?

বিলটির মাধ্যমে ‘ভারতীয় ন্যায় সংহিতা’র (বিএনএস) কয়েকটি ধারা সংশোধন করা হবে। ‘অপরাজিতা নারী ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন ও সংশোধন) ২০২৪’ বিলটিতে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। নতুন বিলে যে সকল সংশোধনের কথা বলা হয়েছে:

১. ধর্ষণ ও গণধর্ষণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় ১০ থেকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের কথা বলা আছে, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। অপরাজিতা বিলে বলা হয়েছে, এই অন্যায়ের ক্ষেত্রে আমৃত্যু সশ্রম কারাদণ্ডের শাস্তি, অপরাধ গুরুতর হলে মৃত্যুদণ্ড।

২. নির্যাতিতার মৃত্যু হলে, ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তির কথা বলা আছে- ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। নতুন অপরাজিতা বিলে সেই শাস্তি বাড়িয়ে করা হয়েছে মৃত্যুদণ্ড ও জরিমানা।

৩. অ্যাসিড আক্রমণের ক্ষেত্রে ভারতীয় ন্যায় সংহিতায় শাস্তি হিসেবে বলা আছে, ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও জরিমানা। নতুন বিলে বলা হয়েছে, অ্যাসিড হামলায় অপরাধীর আমৃত্যু কারাদণ্ড, ক্ষেত্র বিশেষে মৃত্যুদণ্ডের শাস্তি হবে।

এছাড়াও যৌন সহিংসতার শিকার ব্যক্তির পরিচয় প্রকাশের ক্ষেত্রে শাস্তির মেয়াদও বাড়ানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতায় এই ক্ষেত্রে দুই বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান থাকলেও অপরাজিতা বিলে তিন থেকে পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। দ্রুত তদন্তের জন্য অপরাজিতা টাস্ক ফোর্স গঠন করার কথা বলা হয়েছে বিলে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বিল পাশ হলেই পুলিশ বাহিনী তৈরি করা হবে। প্রাথমিক রিপোর্ট আসার পর ২১ দিনের মধ্যে তদন্ত শেষ হবে। ১৫ দিন বাড়ানো যেতে পারে। নির্যাতিতা শিশু হলে সাক্ষ্য সংগ্রহ হবে ৭ দিনের মধ্যে। এছাড়া, চার্জশিট শেষ হওয়ার পর ৩০ দিনের মধ্যে ট্রায়াল শেষ করতে হবে।

এখন বিলটি কার্যকর হওয়ার আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতি প্রয়োজন। একটি রাজ্য বিধানসভা কর্তৃক গৃহীত একটি আইন সংসদ কর্তৃক গৃহীত একটি আইনের বিপরীতে হলেও তা কার্যকর করা যেতে পারে যদি এতে রাষ্ট্রপতির সম্মতি থাকে। কিন্তু রাষ্ট্রপতি মন্ত্রীদের পরামর্শে কাজ করেন এবং এই বিলটি আইনে পরিণত হবে কিনা তা কেন্দ্রই সিদ্ধান্ত নেবে।

এর আগে, অন্ধ্র প্রদেশ বিধানসভা এবং মহারাষ্ট্র বিধানসভা ধর্ষণ এবং গণধর্ষণ মামলায় মৃত্যুদণ্ডের বাধ্যতামূলক বিল পাস করেছিল। তাদের কেউই এখন পর্যন্ত রাষ্ট্রপতির সম্মতি পাননি।

Tags: অপরাজিতা বিলধর্ষণপশ্চিমবঙ্গ
Previous Post

সোনা-হীরা চোরাচালানের অভিযোগে ডায়মন্ড ওয়ার্ল্ডের বিরুদ্ধে অনুসন্ধান শুরু

Next Post

বিডিআর হত্যাকাণ্ডের ‘আসল রহস্য’ উন্মোচিত করার আহ্বান বিএনপির

Next Post
সচিবলায় ঘেরাও করে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে হবে: মেজর হাফিজ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিডিআর হত্যাকাণ্ডের ‘আসল রহস্য’ উন্মোচিত করার আহ্বান বিএনপির

বাংলাদেশের রাজনীতিবিদ তারেক রহমানের ছবি, তিনি বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশী: তারেক রহমান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT