চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচসেরা সেঞ্চুরিয়ান লিটন, সিরিজসেরা ‘জাদুকরী’ মিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:57 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের ছবি, সিরিজের সেঞ্চুরির জন্য উল্লাসে মেতে উঠেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্রথম ইনিংসে চাপে পড়েছিল বাংলাদেশ। ২৬ রানে ৬ উইকেট হারানোর পর ধ্বংসস্তূপ থেকে টেনে তোলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। সেঞ্চুরি করেছেন লিটন, মিরাজ পেয়েছেন ফিফটি। ম্যাচে ৫ উইকেটও নিয়েছেন মিরাজ। অনবদ্য পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন দুজনে। ম্যাচসেরা হয়েছেন লিটন, সিরিজসেরা মিরাজ।

প্রথম ইনিংসে পাকিস্তানকে ২৭৪ রানে থামায় বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে নেমে ২৬ রানে ৬ ব্যাটারকে হারায় টিম টাইগার্স। সপ্তম উইকেটে হাল ধরেন লিটন ও মিরাজ। ১৬৫ রানের জুটি গড়ে বাংলাদেশকে আড়াইশতাধিক রানের ভিত গড়ে দেন।

স্বাগতিকদের দ্বিতীয় ইনিংসে পাঠিয়ে হাসান মাহমুদ ও নাহিদ রানার বোলিং তোপে ১৭২ রানে আটকায় লাল-সবুজের দল। ১৮৫ রানের লক্ষ্যে নেমে ৬ উইকেটে জিতে পাকিস্তানকে প্রথমবার হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করেছে বাংলাদেশ।

ধ্বংসস্তূপ থেকে দলকে টেনে নেয়া ইনিংসে লিটন ১৩৮ রান করেন। ২২৮ বলের ইনিংসটিতে ছিল ১৩টি চার ও ৪টি ছক্কার মার। অনবদ্য সেঞ্চুরিতে ম্যাচসেরার পুরস্কার গেছে টাইগার উইকেটরক্ষক-ব্যাটারের হাতে। জানিয়েছেন নিজের উপর বিশ্বাস রাখলেই এমন পারফর্ম করা সম্ভব।

পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘শুধু নিজের উপর বিশ্বাস রাখুন। সেই সেশনে পাকিস্তান সত্যিই ভালো বোলিং করেছিল। আমি এবং মিরাজ আলোচনা করেছিলাম, আমাদের লম্বা সময় ব্যাটিং করা উচিত এবং তাদের মোমেন্টাম থেকে বের করা উচিত। এর পরে, মিরাজ কয়েকটি বাউন্ডারি মারল, আর মোমেন্টাম বদলে গেল। লাঞ্চের পরে এটি আরও সহজ হয়ে যায়।’

লিটনকে সঙ্গ দেয়া মিরাজ ৭৮ রান করে আউট হয়ে যান। ১২৪ বলের ইনিংসটিতে ছিল ১২টি চার ও ১টি ছক্কার মার। সিরিজজুড়েই দারুণ করেছেন মিরাজ। দুই টেস্ট মিলিয়ে ১০ উইকেট ও দুই ফিফটিতে ১৫৫ রান করে টাইগার অলরাউন্ডার হয়েছেন সিরিজসেরা।

বলেছেন, ‘আলহামদুলিল্লাহ। প্রথমত, আমি আল্লাহকে ধন্যবাদ জানাতে চাই, এবং তিনি আমাকে একটি ভালো সুযোগ দিয়েছেন, এবং আলহামদুলিল্লাহ, আমি সত্যিই খুশি।’

Tags: বাংলাদেশ-পাকিস্তান টেস্টমিরাজরাওয়ালপিন্ডি টেস্টলিটনলিড স্পোর্টস
Previous Post

৮ বছর গুম থাকার বর্ণনায় যা বললেন আবদুল্লাহিল আমান আযমী

Next Post

পলায়নপর ঋণখেলাপীদের দেশে ফিরিয়ে আনা হোক

Next Post
অর্থনৈতিক ক্ষতি বোঝাতে ডাউন ট্রেন্ডের গ্রাফ ও টাকা ব্যাগ. Channel i News - চ্যানেল আই নিউজ

পলায়নপর ঋণখেলাপীদের দেশে ফিরিয়ে আনা হোক

বাংলাদেশ ক্রিকেট দলের উচ্ছ্বাস ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে বাংলাওয়াশ, তাদের উচ্ছ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT