চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশব্যাপী ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 02, সেপ্টেম্বর 2024
in পরিবেশ
A A
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা গাছের চারা রোপণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

”ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে গত ৩১ আগস্ট নরসিংদীতে গাছের চারা রোপণের মাধ্যমে ”এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ” তাদের অন্যতম পঞ্চবার্ষিক স্বপ্ন-প্রকল্প “দেশব্যাপী ১৯৮৬ হাজার বৃক্ষরোপণ” কর্মসূচি কেন্দ্রীয়ভাবে উদ্বোধন করছে রোটারি ক্লাব অব মেঘনা নরসিংদী ডি-৬৫ এর সাথে।

প্রকল্পের কনভেনর এবং অনুষ্ঠানের সফল হোস্ট ছিলেন রোটারিয়ান মো. মাসুদুর রহমান মাসুদ, সঞ্চালনায় ছিলেন প্রকল্প সচিব গোলাম কবীর দিনার। অনুষ্ঠান সফল করতে কেন্দ্র থেকে উপস্থিত ছিল গ্রুপের প্রতিষ্ঠাতা, ফাউন্ডার এডমিন কাজী মোহাম্মদ আশরাফুল হক সোহেল এবং এসএসসি ব্যাচ ৮৬-র একঝাক দায়িত্বশীল ও করিৎকর্মা সদস্য।

প্রথম পর্যায়ে অনুষ্ঠানের উদ্বোধন হয় “নাছিমা কাদির মোল্লা হাই স্কুল এন্ড হোমস্” এ। উদ্বোধন করেন স্কুলের প্রধান শিক্ষক। উদ্বোধন শেষে স্কুলের নির্বাচিত ১০০ জন ছাত্রছাত্রীর হাতে তুলে দেয়া হয় গাছ। যা ছাত্রছাত্রীরা তাদের নিজস্ব বাগানে বা বাড়িতে লাগাবে এবং পরিচর্যা করবে।

দ্বিতীয় পর্যায়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় নরসিংদী থানা ঈদগা মাঠে। ঈদগা মাঠে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

করোনার অতিমারীকালে ২০২০ সালের ২১ জানুয়ারি কাজী মোহাম্মদ আশরাফুল হক সোহেল-এর হাত ধরে অন্তর্জাল দুনিয়ায় উম্মোচিত হয় “এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ” নামক সংগঠনটি ।

প্রতিষ্ঠার পর থেকে বিগত ৫ বছরে তারা চিকিৎসা সহায়তা, শিক্ষা সহয়তা, বন্যায় বানবাসীদের সহায়তা, শীতবস্ত্র বিতরণ, আম বিতরণ, ঈদে আর্থিকভাবে অসহায় বন্ধুদের অর্থ সহায়তা দিয়ে আসছে। তারা বন্ধু কল্যাণ, বন্ধু মিলনমেলা ছাড়াও, পরিবেশ-প্রকৃতির সুরক্ষা তথা সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখতে চায়। সেই চিন্তা-চেষ্টা থেকেই তারা এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ-এর ব্যানারে আগামী পাচ বছরে সারাদেশে ৬৫২ টি থানায় ১৯৮৬ হাজার চারাগাছ লাগানোর পদক্ষেপ গ্রহণ করেছে।

তাদের এই প্রকল্পের জন্য তারা “বৃক্ষরোপণ তহবিল” নামে একটি ফান্ড গঠন করেছে। এই তহবিলে সারাদেশ থেকে ব্যাচ ৮৬-র সদস্যগণ নগদ টাকা বা গাছের চারা ডোনেশন দিয়ে অংশগ্রহণ করেছে এবং করছে। বিশেষ করে তাদের দানবীর এবং প্রবাসী সদস্যরা এই তহবিল সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে।

সময় দিয়ে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, ঐক্যমত্য জানিয়ে এগিয়ে আসা সকল বন্ধু সদস্যদের তারা আন্তরিক ধন্যবাদ জানিয়েছে। তারা আশা করে, তাদের সকল বন্ধুদের আন্তরিক অংশগ্রহণে পরিবেশ-প্রকৃতি তথা ধরিত্রীর সুরক্ষায় তাদের এই প্রক্রিয়া চলমান থাকবে।

Tags: এসএসসি ব্যাচ ১৯৮৬বৃক্ষ রোপণ
Previous Post

ক্ষমতায় যাওয়া জামায়াতের উদ্দেশ্য নয়: জামায়াতের আমীর

Next Post

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ

Next Post
রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ছবি, দুর্ঘটনার স্থান ও ক্ষতিগ্রস্ত হেলিকপ্টার. Channel i News - চ্যানেল আই নিউজ

রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের কারণ

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে ১৮৫ চাই বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT