চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হামলাকারীদের সামান্যতম ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:45 অপরাহ্ন 01, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
স্বাস্থ্য উপদেষ্টা হামলাকারীদের কঠোর শাস্তির দাবি করেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়ে বলেছেন, যারা চিকিৎসকদের ওপর হামলা করেছে তাদের সামান্যতম ছাড় দেওয়া হবে না। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।

রোববার ১ সেপ্টেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এ সময় স্বাস্থ্য উপদেষ্টা বলেন, কথায় কথায় চিকিৎসকদের ওপর চাড়াও হওয়া কাম্য নয়। এ ঘটনায় ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি করেছি। এটি হিমাগারে যাওয়ার মতো তদন্ত কমিটি নয়। অন্তত তিনটি কর্মদিবসে রিপোর্ট দেওয়া হবে।

নূরজাহান বেগম বলেন, ঢাকা মেডিকেলে চিকিৎসকদের ওপর হামলায় দোষীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে সিসিটিভি ফুটেজ দেখে আইনি ব্যবস্থা নিতে আমরা নির্দেশনা দিয়েছি। তবে দেশের এই ক্রান্তিলগ্নে চিকিৎসকদেরও উচিত শাটডাউন কর্মসূচি উঠিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, ঢাকা মেডিকেলের পর আরও দুটি জায়গায় এমন ঘটনা ঘটেছে, সেগুলো খুবই দুঃখজনক। ডাক্তাররা তাদের যথাসাধ্য দায়িত্ব পালন করেছেন। এভাবে কথায় কথায় ডাক্তারদের গায়ে হাত তোলা যাবে না। আন্দোলনরত ডাক্তাররা আমাদের সন্তানের মতো। তাদের প্রতি আমি আহ্বান জানাবো শাটডাউন তুলে নাও। মানুষের সেবায় এসেছো, মানুষের সেবায় ফিরে যাও।

Tags: স্বাস্থ্য উপদেষ্টা
Previous Post

চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি সোমবার পর্যন্ত স্থগিত

Next Post

বাংলাদেশকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

Next Post
অর্থ উপদেষ্টার সাক্ষাৎকারে বসে থাকা ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে আরও ৩ বিলিয়ন ডলার ঋণ দিতে ইতিবাচক আইএমএফ: অর্থ উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জয়ের উদযাপন করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটন-মিরাজের প্রতিরোধের পর ২ উইকেট তুলে তৃতীয় দিন শেষ বাংলাদেশের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT