চরদখলের মত কোন শিক্ষা প্রতিষ্ঠান যেন দখল না হয়, আর একজন শিক্ষককেও যেন পদত্যাগে বাধ্য করা না হয়, শিক্ষার্থীদের প্রতি এই আহবান জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। শিক্ষককে অপমানিত করা লজ্জার, একইসাথে এটি ফৌজদারি অপরাধও, তাই এমন কাজে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








