চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানা গেল দীপিকা-রণবীরের সন্তান জন্মের সম্ভাব্য তারিখ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:12 অপরাহ্ন 31, আগস্ট 2024
in বিনোদন
A A
দীপিকা-রণবীরের সন্তান জন্মের সম্ভাব্য তারিখের খবরের সাথে সম্পর্কিত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাবা মা হতে চলেছেন বলিউডের তারকা জুটি রণবীর-দীপিকা। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুরাগীদের এই সুখবর জানিয়েছিলেন তারা। যার পর থেকেই দীপিকা-রণবীরের সন্তানের অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা। কিন্তু কবে আসছে রণবীর-দীপিকার প্রথম সন্তান?

ইতোপূর্বেই জানা গিয়েছিল, এই সেপ্টেম্বরেই আসতে চলেছে রণবীর-দীপিকার সন্তান। এবার জানা গেল, দীপিকার সন্তান প্রসবের সম্ভাব্য তারিখ। তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র নিউজ ১৮কে জানিয়েছে যে, সেপ্টেম্বরের ২৮ তারিখে সাউথ মুম্বাইয়ের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিতে চলেছেন দীপিকা পাডুকোন। আপাতত হবু সন্তানের জন্য ছোট্ট নার্সারি তৈরি করতে ব্যস্ত তিনি। তাইতো কাজ থেকে বিরতি নিয়ে এই সময়টা বেশ উপভোগই করছেন বলে জানিয়েছেন তিনি।

দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন বলে জানা গেছে। প্রয়োজনে তার এই ছুটি নতুন বছরের মার্চ অবধি বাড়তে পারে।

এদিকে বেশ কিছুদিন আগের এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছাড়তে পারেন। মা হওয়ার পর প্রয়োজনে অভিনয় ছাড়ার কথাও ভাবতে পারেন বলে জানিয়েছিলেন। দীপিকার কথায়, তিনি বাচ্চা ভালোবাসেন, অনেকগুলো বাচ্চা চান বলেও জানিয়েছিলেন।

২০১৩ সালে সঞ্জয় লীলা বানশালির ‘রামলীলা’র সেটে আলাপ হয়েছিল রণবীর সিং-দীপিকা পাডুকোনের। এরপর একের পর এক ছবিতেে তারা কাজ করেছেন। ক্রমেই তাদের প্রেম গাঢ় হয়েছে। ২০১৮ সালে ইতালিতে তারা পারিবারিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতপাকে বাঁধা পড়েন।- বলিউড শাদিস

Tags: দীপিকা পাড়ুকোনরণবীর সিং
Previous Post

উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাইবে বাংলাদেশ: রিজওয়ানা হাসান

Next Post

মতাদর্শের কারণে শিক্ষকদের নাজেহাল করা মেনে নেওয়া হবেনা: শিক্ষা উপদেষ্টা

Next Post
শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের নাজেহাল করা মেনে নেওয়া হবেনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মতাদর্শের কারণে শিক্ষকদের নাজেহাল করা মেনে নেওয়া হবেনা: শিক্ষা উপদেষ্টা

বাংলাদেশ ক্রিকেটার মিরাজের দুটি উইকেট, পাকিস্তানের বিপক্ষে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরাজের টানা দুই শিকার, চাপে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT