চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তানজিকা আমিনের সাফ কথা ‘সেন্সর বোর্ড চাই না’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 31, আগস্ট 2024
in বিনোদন
A A
তানজিকা আমিনের সাফ কথা ‘সেন্সর বোর্ড চাই না’. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনের জন্য নির্মিত রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ প্রদর্শনের উপযোগী নয় বলে জানিয়েছিল চলচ্চিত্র সেন্সর বোর্ড। ওয়েব কনটেন্টের ওপর সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত নিয়ে শুরু থেকে হচ্ছিলো সমালোচনা।

৫ আগস্ট সরকার পতনের পর বদলে গেছে প্রেক্ষাপট। শুধু অমীমাংসিত নয়, আরো যেসব চলিচ্চত্র সেন্সর বোর্ডে আটকে আছে- সবগুলোরই মুক্তি চাইছেন সিনেমা সংশ্লিষ্টরা। এমনকি সেন্সর প্রথারই বিলুপ্ত করার জোর দাবী জানাতে জোটবদ্ধ হয়েছেন অন্য নির্মাতারা, শিল্পী ও কলাকুশলীরা৷

আইস্ক্রিনের জন্য নির্মিত রাফীর ‘অমীমাংসিত’ ওয়েব ফিল্মে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন। সেই সময়ে সেন্সর বোর্ড তার অভিনীত ছবিটি আটকে দেয়ায় ব্যথিত হয়েছিলেন অভিনেত্রী। তবে এখন প্রেক্ষাপট ভিন্ন। সবার সাথেই সুর মিলিয়ে সেন্সর প্রথার বিলুপ্তি চাইছেন তানজিকাও!

সেন্সর বোর্ড থাকা না থাকার প্রশ্নে তানজিকা সাফ জবাব,“সেন্সর বোর্ড চাই না। সেন্সর বোর্ড থাকা উচিত না।”

তিনি বলেন, “একজন পরিচালকের কাজ সবকিছু তুলে ধরা। তিনি সব ধরনের গল্প পর্দায় নিয়ে আসবেন। সেখানে সেন্সর বোর্ড কেন আটকে রাখবে? আমাদের ‘অমীমাংসিত’ ছাড়াও ‘শনিবার বিকেল’সহ যেসব সিনেমা তখন মুক্তি দেওয়া হয়নি, এখন দেওয়া হোক।”

ক’দিন আগেই রায়হান রাফী চ্যানেল আই অনলাইনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, শিগগির ‘অমীমাংসিত’ আবার সেন্সরে দেব। আমরা সবাই চাই, দ্রুত ‘অমীমাংসিত’ রিলিজ হোক। যেহেতু আইনগতভাবে আটকে রাখা হয়েছে, আমরা আইনগতভাবে সমাধান করবো। আশা করছি, দ্রুত সবকিছু সমাধান হবে।

সাংবাদিক দম্পতিকে নিয়ে নির্মিত এই ফিল্মটি কেন আটকে রাখা হয়, এ বিষয়ে বিগত সরকারের তৎকালীন বোর্ড কিছু জানায়নি। এ বিষয়ে রাফী বলেন,“ওটিটিতে সেন্সরের নিয়ম নেই। তবুও আমাদের সেন্সর করতে বলা হয়েছিল। আমরা সেন্সর করেও ফেলেছিলাম। পরে হঠাৎ তথ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, আমরা ‘অমীমাংসিত’ দর্শকদের দেখাতে পারবো না।”

Tags: অমীমাংসিতআইস্ক্রিনওয়েব ফিল্মতানজিকা আমিনরায়হান রাফীলিড বিনোদনসিনেমাসেন্সর বোর্ড
Previous Post

আফগানদের দেশে ফেরত পাঠাচ্ছে জার্মানি

Next Post

ছাত্রনেতা যখন প্রেমিক, এক দিনেই ভিউ ১১ লাখ!

Next Post
প্রেমিক ও প্রেমিকা একসঙ্গে হাসছে, বন্ধুত্ব ও প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রনেতা যখন প্রেমিক, এক দিনেই ভিউ ১১ লাখ!

বাংলাদেশের রাজনৈতিক নেতারা sunglasses পরে সংবাদ সম্মেলনে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ করতে তো নৌকার আদল দরকার নেই, পূর্বাচল স্টেডিয়াম ‍ঘুরে বিসিবি সভাপতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT