চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুতিনকে গ্রেপ্তারের জন্য ইউক্রেনের আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:26 অপরাহ্ন 31, আগস্ট 2024
in আন্তর্জাতিক
A A
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ছবি, শান্ত ও গম্ভীর মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মাসে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মঙ্গোলিয়া সফর ঘিরে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী পুতিনকে গ্রেপ্তার করার জন্য আহ্বান জানিয়েছে ইউক্রেন।

সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩০ আগস্ট) কিয়েভে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানায় ইউক্রেন।

পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা ঘোষণার পর, প্রথমবারের মতো আইসিসিভুক্ত কোনো দেশ সফর করবেন পুতিন। তবে ক্রেমলিন বলেছে যে, তারা এই সফর নিয়ে উদ্বিগ্ন নয়।

২০২৩ সালের মার্চ মাসে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। পুতিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের ভিত্তিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আইসিসির গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী, ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে রাশিয়ায় সরিয়ে নেয়ার চেষ্টার মাধ্যমে যুদ্ধাপরাধ করেছেন পুতিন। পুতিন যদি আইসিসির ১২৪টি সদস্য রাষ্ট্রের কোথাও যান তবে বাধ্যতামূলক ভাবে তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে হস্তান্তর করতে হবে বিচার কাজের জন্য।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, আমরা মঙ্গোলিয়ার কর্তৃপক্ষকে বাধ্যতামূলক আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা মেনে চলা এবং পুতিনকে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতে হস্তান্তর করার আহ্বান জানাচ্ছি।

গতকাল শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, মঙ্গোলিয়া আইসিসির সদস্য হওয়ায় মস্কো উদ্বিগ্ন কিনা। তিনি সাংবাদিকদের বলেন, না। এ নিয়ে কোনো উদ্বেগ নেই। মঙ্গোলিয়ার বন্ধুদের সঙ্গে আমাদের দারুণ আলোচনা হয়েছে।

Tags: আন্তর্জাতিক অপরাধ আদালতইউক্রেনগ্রেপ্তারপুতিনরাশিয়া
Previous Post

‘এই অবেলায় আর কোনো প্রাণ হারাতে চাই না’

Next Post

জন্মদিনে নতুন ছবির খবর দিলেন রাজকুমার রাও

Next Post
মালিক সিনেমার পোস্টার যেখানে একজন পুরুষ মুখোমুখি দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মদিনে নতুন ছবির খবর দিলেন রাজকুমার রাও

বাংলাদেশ ক্রিকেটার উইকেট উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিলকে ফেরালেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT