চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবচেয়ে বাজে কোচের নাম জানালেন ডি মারিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:36 অপরাহ্ন 31, আগস্ট 2024
in ফুটবল, স্পোর্টস
A A
ডি মারিয়া বিশ্বকাপ ট্রফি হাতে ধরে দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিয়েছেন অ্যাঙ্গেল ডি মারিয়া। আলবিসেলেস্তেদের হয়ে খেলোয়াড়ি জীবনের নানা বিষয়ে সম্প্রতি সাক্ষাৎকার দিয়েছেন ৩৬ বর্ষী মিডফিল্ডার। যেখানে নিজের চোখে সেরা ম্যাচ, সেরা গোল, সবচেয়ে বেশি উল্লাসের মুহূর্ত, তিক্ত স্মৃতি এবং পছন্দ-অপছন্দের কোচের বিষয়ে মন্তব্য করেছেন এই বিশ্বজয়ী।

নিজের সেরা ম্যাচের কথা জানিয়ে ডি মারিয়া বলেছেন, ‘২০২২ সালে ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচটি জাতীয় দলের হয়ে আমার সেরা একটি ম্যাচ। আমি ম্যাচটি বারবার দেখি এবং ৭০-৭৫ মিনিটের দিকে কী করেছি সেটি এখনও বিশ্বাস হয় না। সেই মুহূর্তও আমি ২-৩ বার দেখেছি। তাই আমার পছন্দের ম্যাচের তালিকায় সবার উপরে ফ্রান্সের সঙ্গে ম্যাচটি। আর গোল বিবেচনায় ফিনালিস্সিমায় ইতালির বিপক্ষে গোলটি।’

‘আমরা যখন ২০২১ কোপা আমেরিকা জিতি, তখন আমাদের অবস্থা ছিল হাফ ছেড়ে বাঁচার মতো। যখন ব্রাজিলের বিপক্ষে আমাদের লক্ষ্য সম্পন্ন করতে পারি, তখন আমি সবচেয়ে বেশি আবেগঘন হয়ে পড়ি। এটি সেই দিন যখন আমি সবচেয়ে বেশি উপভোগ করেছিলাম, কারণ আমরা অবশেষে শিরোপাখরা কাটানো ভাঙতে পেরেছিলাম।’

পছন্দ ও অপছন্দের কোচ প্রসঙ্গে ডি মারিয়ার বলেছেন, ‘এটি বলা কঠিন, (লিওনেল) স্কালোনি নিশ্চিতভাবেই একজন কিংবদন্তি কোচ। টেকনিক্যাল বডি হিসেবে, কারণ তিনি খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো সংযুক্ত থাকেন। তিনি অন্যতম সেরা একজন। তারপর আলেজান্দ্রো সাবেলা, যিনি অনেক গোল করেছেন, আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। তৃতীয় জন নিয়ে বলা কঠিন, হোসে মরিনিয়ো, কার্লো আনচেলত্তি।’

২০২২ কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের আলোচিত ম্যাচের কথা যাদের মনে আছে, ফন গালকে তাদের মনে থাকার কথা। ম্যাচের আগে কথার লড়াই এবং ম্যাচে লিওনেল মেসির স্বভাববিরুদ্ধ উদ্‌যাপনের কারণে আলাদাভাবেই স্মরণ করা হয় সেই ম্যাচকে।

আলোচিত-সমালোচিত ফন গালকেই ম্যানচেস্টার ইউনাইটেডে এক মৌসুমের জন্য কোচ হিসেবে পেয়েছিলেন ডি মারিয়া। তার চোখে সবচেয়ে খারাপ কোচ তিনি।

ডি মারিয়া বলেছেন, ‘সবচেয়ে খারাপ লুই ফন গাল (নেদারল্যান্ডসের সাবেক কোচ), যা নিয়ে আমি নিশ্চয়তা দিতে পারি। এ ব্যাপারে যদি কোনো সন্দেহ থাকে, তার আগেই আমি সেটি প্রত্যাখ্যান করছি।’

Tags: আর্জেন্টিনাডি মারিয়ানেদারল্যান্ডসফন গাললিড স্পোর্টস
Previous Post

বায়তুল মোকাররমে এখনও কাউকে খতিব নিয়োগ দেওয়া হয়নি

Next Post

বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাই নেই: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতাদের সমর্থনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিতে বিশৃঙ্খলাকারীদের ঠাই নেই: মির্জা ফখরুল

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, শতরানের জুটি ভাঙার মুহূর্তে. Channel i News - চ্যানেল আই নিউজ

শতরানের জুটি ভাঙলেন মিরাজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT