চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. ইউনূসকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর অভিনন্দন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 30, আগস্ট 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ড. ইউনূস ও পাকিস্তানের প্রধানমন্ত্রী একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ফোন করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার ৩০ আগস্ট রেডিও পাকিস্তান এক প্রতিবেদনে জানিয়েছে, ফোনালাপে শেহবাজ শরীফ সুবিধামত সময়ে ড. ইউনূসকে পাকিস্তান সফরে আমন্ত্রণ জানিয়েছেন। এছাড়া বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে ড. ইউনূসের অবদানের ভূয়সী প্রশংসা করেন শেহবাজ। ফোনালাপে বাংলাদেশে চলমান বন্যায় হতাহত ও ক্ষয়ক্ষতির জন্য সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শুক্রবার বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনে প্রধানমন্ত্রী শেহবাজ প্রধান উপদেষ্টার পদ গ্রহণের জন্য অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তার অবদানের প্রশংসা করেন। এছাড়া বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সৃষ্ট ধ্বংসযজ্ঞের ঘটনায়ও সমবেদনা প্রকাশ করেন শেহবাজ।

ফোনালাপে উভয় নেতা পাকিস্তান ও বাংলাদেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির জন্য ঘনিষ্ঠভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলে একমত প্রকাশ করেন। এ ছাড়া বৃহত্তর আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার জনগণের জীবনযাত্রার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলেও অভিমত প্রকাশ করেছেন।

Tags: অভিনন্দনড. ইউনূসপাকিস্তানপাকিস্তানের প্রেসিডেন্টপ্রেসিডেন্ট
Previous Post

রুশ হামলায় ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত 

Next Post

মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মেহেরপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে আগ্রহ বেড়েছে

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যা দুর্গতদের সহায়তার ভিডিও পোস্ট করে তোপের মুখে অপু বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT