চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওপেনিংয়ে নেমে ১৩৭ বল খেলে ০ রানে অপরাজিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:19 অপরাহ্ন 27, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রফুল্ল মুখার্জির একক ছবি, হালকা হাসি ও গা dark ় রঙের পোশাক. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ক্রিকেটে ম্যাচ বাঁচাতে অনেক সময় ম্যাচ ধীর ব্যাটিং করতে দেখা যায় ক্রিকেটারদের। এমনকি শেষ দিকে প্রতিষ্ঠিত ব্যাটারদের সঙ্গ দিতে টেল এন্ডারদের প্রায়শই শুধু বল খেলার দিকে মন দিয়ে থাকেন। যদিও এমন পরিস্থিতিতেও কোনও না কোনওভাবে রান এসে যায়। তবে ক্রিকেটের এই ফরম্যাটে আলোড়ন সৃষ্টি করেছেন এক ইংলিশ ব্যাটার। ওপেনিংয়ে নেমে ১৩৭ বল খেলে করেছেন শূন্য রান।

এমন ঘটনাই ঘটেছে ইংল্যন্ডের ডার্বিশায়ার ক্রিকেট লিগের ডিভিশন নাইন সাউথের ম্যাচে। ক্রিকেটারের নাম ইয়ান বেস্টউইক। ৪৫ ওভার ব্যাটিং করে ১৩৭ বল খেলে একটি রানও করেননি।

তার অদ্ভুত এই ইনিংসে ভর করেই মিকলওভার ক্রিকেট ক্লাবের সঙ্গে ড্র করেছে ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব। তাতে হার এড়িয়ে দলকে মূল্যবান কিছু পয়েন্ট এনে দিয়েছেন বেস্টউইক।

ডার্বিশায়ার ক্রিকেট লিগে একদিনের ক্রিকেটের সেই লিগে পরে ব্যাট করা দল চাইলে জয়ের চেষ্টা না করে ম্যাচ ড্র করতে পারে, এমন নিয়মের কারণেই মূলত এই এভাবে ব্যাট চালিয়েছেন বেস্টউইক। শুধু তিনি নয় পুরো দলই ৪৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে করেছে কেবল ২১ রান।

২৭২ রান তাড়া করতে নেমে ৮ রানে ৩ উইকেট খোয়ানোর পরই খোলসে ঢুকে পড়েন বেস্টউইকরা। ১১ রানের চতুর্থ উইকেট জুটিতে ইয়ান বেস্টউইকের সঙ্গী টমাস বেস্টউইক করেছেন ৭১ বলে ৪ রান। টমাসের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা নিকোলাস কাটিং ৩৪ বল খেলে কোনো রান করেননি। এই ম্যাচে মিকলওভারের বোলাররা মেডেন পেয়েছেন ৩৪টি।

ডার্বিশায়ারের এই লিগে দুই দল মিলে সর্বোচ্চ ৮০ ওভার ব্যাটিং করতে পারে। অর্থাৎ ম্যাচের ফল নির্ধারিত হতে হবে ৮০ ওভারের মধ্যেই। রান তাড়া করা দলের ওভার নির্ধারিত না থাকলেও প্রথমে ব্যাটিং করা দল সর্বোচ্চ ৪০ ওভার ব্যাট করার সুযোগ পায়।

Tags: ইংল্যান্ডলিড স্পোর্টস
Previous Post

বিশ্বকাপের নতুন সূচি: দেখে নিন বাংলাদেশের ম্যাচ কবে, কোথায়

Next Post

ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় ৭ জন নিহত

Next Post
দগ্ধ অবকাঠামোতে আগুন নেভাচ্ছেন দমকলকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় ৭ জন নিহত

অভিনেতা ও তার বন্ধুদের জেলে বসে ধূমপান করার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলে বসে ধূমপান, ভাইরাল অভিনেতার ভিডিও!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT