চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে শেখ হাসিনাসহ অন্তত ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 26, আগস্ট 2024
in - সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ, মুখে হালকা হাসি, সাদা চুল ও সাদা শাড়ি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ
রাহাত হোসাইন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাওহীদ সন্নামাত নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীয় সদস্য ও মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান, দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদারীপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অন্তত ৯০ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন জানান, রোববার রাতে মামলাটি গ্রহণ করা হয়। মামলার বাদী জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুল হাসান।
মামলার বিবরণে জানা যায়, গত ১৯ জুলাই মাদারীপুর পৌর শহরের যুব উন্নয়ন অফিসের সামনে ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয়। এতে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের সুচিয়ারভাঙ্গা গ্রামের সালাহউদ্দিন সন্নামাতের ছেলে তাওহীদ সন্নামত যোগ দেয়। এ সময় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয় তাওহিদ। পরে রাতেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই বিষয় নিয়ে কথা বলতেও ভয় পেতেন তারা।
পরে এই ঘটনায় কামরুল হাসান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ শাজাহান খান, সাবেক সংসদ আ-ফ-ম বাহাউদ্দিন নাছিম, জেলা আওয়ামীলীগের সভাপতি সাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের একাধিক নেতা-কর্মীদের আসামী করা হয়। এতে অজ্ঞাত আসামী রয়েছে আরো প্রায় সাত শতাধিক।
এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএইচএম সালাউদ্দিন বলেন, কামরুল হাসান নামে এক ব্যক্তি মামলাটি দিলে রোববার রাতে গ্রহণ করা হয়। এতে ৯০ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত প্রায় সাত শতাধিক আসামী করা হয়েছে। মামলার বিষয়টি পুলিশের উর্ধ্বতন মহলও অবগতি রয়েছে।
Previous Post

জলাবদ্ধতায় বড় ধরণের ক্ষতিতে চাঁদপুরের চাষিরা

Next Post

‘ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে’

Next Post
ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের জন্য আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

'ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে হবে'

ধর্ম উপদেষ্টার নেতৃত্বে জন্মাষ্টমীর আলোচনায় অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাশবিক শক্তিকে দমন করতে হবে, জন্মাষ্টমীর আলোচনায় ধর্ম উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT