চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘সাকিব ভাই অনেক বড় সম্পদ, এমন মামলা অপ্রত্যাশিত’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:14 অপরাহ্ন 26, আগস্ট 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান হাসিমুখে একসঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে হত্যা মামলা নিয়ে চলছে নানামুখী আলোচনা। মামলা দায়েরের পর অবশ্য সাকিবের পাশে দাঁড়িয়েছেন জাতীয় দল সতীর্থরা। মামলা নিয়ে মুখ খুলেছেন অনেকেই। সবশেষ বললেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শান্ত লিখেছেন, ‘সাকিব ভাই আমাদের দেশের অনেক বড় সম্পদ। দীর্ঘ ১৭ বছর বিশ্বের দরবারে বাংলাদেশের নাম উঁচিয়ে ধরেছেন তিনিই। সাকিব ভাইয়ের নামে এমন মামলা অপ্রত্যাশিত।’

‘নতুন বাংলাদেশ, আমরা সবাই নতুন কিছু দেখতে চাই। আশা করি সকল আঁধার কেটে, নতুন আলো আসবে।’

এর আগে গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে গত বৃহস্পতিবার (২২ আগস্ট) ডিএমপির আদাবর থানায় সাকিবের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে টাইগার অলরাউন্ডারকে। রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক সংসদ সদস্য-চিত্রনায়ক ফেরদৌস আহমেদসহ ১৫৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা ৪০০-৫০০ জনকে আসামি করা হয়েছে একই মামলায়।

Tags: গার্মেন্টসকর্মী রুবেলনাজমুল হোসেনলিড স্পোর্টসশান্তসাকিব
Previous Post

দুই ম্যাচে গোল পাননি এমবাপে, এত চিন্তার কী

Next Post

বন্যার পানি কবে নামতে পারে?

Next Post
বন্যার পানিতে ডুবে থাকা মানুষজন, বাংলাদেশে বন্যা পরিস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার পানি কবে নামতে পারে?

মুসল্লিরা হজের জন্য প্রস্তুত, প্রার্থনা ও ধ্যান-ধারণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরু হচ্ছে ২০২৫ সনের হজের প্রাথমিক নিবন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT