চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুরুষের ভুঁড়ি বাড়তে থাকা সুখের নাকি অসুখের লক্ষণ?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:30 পূর্বাহ্ন 26, আগস্ট 2024
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
পুরুষের ভুঁড়ি বাড়ছে, স্বাস্থ্য ও জীবনধারার সংকেত. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়স বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পুরুষের ভুঁড়ি বাড়তে থাকে। এ ভুঁড়িকে অনেকসময় টাকা প্রাপ্তির সাথে সাথে সুখের লক্ষণ বলে ধরা হয়ে থাকে, তবে আসলেই কি এই ভুঁড়ি সুখের, নাকি অসুখের লক্ষণ?

আনন্দবাজার পত্রিকা এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

সমীক্ষা বলছে, এই ভুঁড়ি যেন মধ্যবয়স্ক পুরুষদের সম্পত্তি। মধ্যবয়সি পুরুষ কিন্তু পেটে ভুঁড়ি নেই, এমনটা দেখতে পাওয়া বিরল। বয়স যত বেড়েছে, কারও ভুঁড়ি কলসি থেকে ক্রমশ জালার আকার ধারণ করেছে।

মধ্যবয়সি পুরুষদের এই গোপন সুখের রহস্যটা কী? চিকিৎসকেরা বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে এই ভুঁড়ি বেড়ে ওঠে খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং পরিবেশের জন্য। আপাতভাবে নিরীহ দেখতে হলেও কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে যে কোনও সময়ে।

পুষ্টিবিদেরা বলছেন, এই ধরনের সমস্যার জন্য দায়ী মূলত হরমোন। হরমোনের ভারসাম্য বিঘ্নিত হলে বিপাকহারজনিত সমস্যা দেখা দেয়। যার ফল পেট, কোমরে চর্বির মোটা স্তর। এ ছাড়া, শরীরে প্রোজেস্টেরন, ইস্ট্রোজেনের মতো হরমোনের হেরফের হলেও কিন্তু ইনসুলিনের কার্যকারিতা নষ্ট হয়।

পুষ্টিবিদদের বক্তব্য, খাবারের তালিকায় প্রোটিন কম, কার্বোহাইড্রেট বেশি থাকে। বিশেষ করে যারা নিরামিষ খান, তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি। কার্বোহাইড্রেট বেশি খেলে রক্তে ইনসুলিন হরমোনের পরিমাণ বেড়ে যায়। এবং তা সঠিক ভাবে কাজ করতে পারে না। বরং তা শরীরে জমতে থাকে। দীর্ঘ দিন ধরে ইনসুলিন জমতে জমতে তা গ্লুকোজ় এবং পরবর্তী কালে মেদে পরিণত হয়।

নিয়মিত মদ্যপান করার অভ্যাসও রয়েছে অনেকের। অ্যালকোহল জাতীয় পানীয় বেশি খেলে লিভারেও মেদ জমতে পারে। পেটের উপরের দিকে চর্বির পরত বেশির ভাগ ক্ষেত্রে ফ্যাটি লিভারের উপসর্গ বলে ধরা হয়। মনের উপর অতিরিক্ত চাপ পড়লেও কিন্তু হরমোনে হেরফের হতে পারে। পেটে মেদ জমার নেপথ্যে এটিরও ভূমিকা রয়েছে।

জীবনযাপনে পরিবর্তন আনতে না পারলে এই ধরনের সমস্যা বাড়তেই থাকবে। বয়সের সঙ্গে দায়দায়িত্বও বৃদ্ধি পায়। সব দিক সামলাতে গিয়ে অনেক সময়ে শরীরচর্চাও করা হয় না। যার ফলে ভুঁড়ির আকার বাড়তে থাকে। ডায়েট থেকে স্টার্চ, কার্বোহাইড্রেট এবং ক্যালোরিযুক্ত খাবার বাদ দিয়ে প্রোটিন খেতে হবে বেশি করে। সঙ্গে ফলমূল, শাকসব্জিও রাখতে হবে। এ ছাড়া, মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার কৌশল আয়ত্ত করতে পারলেও কাজ হবে।

Tags: ডায়েটশরীরচর্চা
Previous Post

পাকিস্তানকে ধুয়ে দিয়ে বাংলাদেশের কৃতিত্ব দেখছেন আফ্রিদি

Next Post

ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

Next Post
ইসরায়েলে রকেট ও ড্রোন হামলার ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ

বাংলাদেশের বন্যার্তদের জন্য কানাডায় অর্থ সংগ্রহের উদ্যোগ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বন্যার্তদের জন্য কানাডায় অর্থ সংগ্রহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT